OMG! মা-বাবার জন্মদিনে জন্ম নিল সন্তান, খুশি দম্পতি ও তার পরিবার

একই দিনে জন্মদিন স্বামী, স্ত্রীর। তাদের সন্তানও জন্ম নিল সেই একই দিনে। এমনই বিরল ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।
সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, নবজাতকের নাম লেনন স্কট। বাবা ডিলান স্কট আর মা ক্যাসিডি স্কট। ডিলান–ক্যাসিডি দম্পতির বসবাস যুক্তরাষ্ট্রের দক্ষিণ–পূর্বাঞ্চলের আলাবামা অঙ্গরাজ্যে। গত ১৭ ডিসেম্বর প্রসববেদনা ওঠে ক্যাসিডির। আলাবামার হান্টসভিলের নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

তবে ওই দিন সন্তান জন্ম দেননি ক্যাসিডি। দিন পেরিয়ে রাত হয়, অবশেষে ডিলান–ক্যাসিডি দম্পতির কোলজুড়ে আসে মেয়েসন্তান লেনন। ততক্ষণে ঘড়ির কাঁটা রাত ১২টার ঘর পেরিয়ে গেছে। ক্যালেন্ডারের পাতায় তখন ১৮ ডিসেম্বর। রাত সাড়ে ১২টার দিকে জন্ম নেয় লেনন।

মজার বিষয় হলো সেদিন ছিল ডিলান ও ক্যাসিডি—দু’জনেরই জন্মদিন। নিজেদের জন্মদিনে সন্তানের জন্ম হওয়ায় বেশ খুশি এ দম্পতি।

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পোস্টে ডিলান–ক্যাসিডি দম্পতিকে অভিনন্দন জানানো হয়েছে।

পোস্টে আরো বলা হয়, মা–বাবা–সন্তানের জন্মদিন একই দিনে, সচরাচর এমন ঘটনা দেখা যায় না। বিশ্বে প্রতি ১ লাখ ৩৩ হাজার শিশুর মধ্যে মাত্র ১টি শিশু এমন সৌভাগ্য নিয়ে জন্মায়। মা–বাবার সঙ্গে একই দিনে জন্মদিন উদ্‌যাপন করতে পারে সেই শিশু। লেনন তেমনই এক শিশু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *