রহস্যজনক ভাবে অভিনেত্রীর ম্রৃত্যু, তুনিশার প্রেমিক শেজান গ্রেফতার

শনিবার (২৪ ডিসেম্বর) শুটিং সেটে আত্মহত্যা করেন বলি ও টিভি সিরিয়াল অভিনেত্রী তুনিশা শর্মা। এ ঘটনায় ওইদিন রাতেই মুম্বাই পুলিশের কাছে তুনিশার প্রেমিক ও সহকর্মী শেজান খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিনেত্রীর মা। অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে পুলিশ তাকে গ্রেফতার করে।

তুনিশার মায়ের অভিযোগ, মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে শেজান। সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙেছিল। এই কারণেও মেয়ে চরম পথ বেছে নিতে পারে বলে মনে করছেন তুনিশার মা। লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ শেজানকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। বাজেয়াপ্ত করা হয়েছে তার মোবাইল ফোনটিও। পুলিশ সূত্রের খবর, ঘটনার সময় শুটিংয়ের সেটে হাজির কলাকুশলীদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তুনিশা। ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’ সিরিয়াল দিয়ে শুরু। ‘আলিবাবা: দাস্তান-ই-কাবুল’-এ রাজকুমারী মরিয়মের ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত গোটা ইন্ডাস্ট্রি।

শুধু টেলিভিশন সিরিয়ালে নয়, ‘ফিতুর’, ‘বার বার দেখো’, ‘কহানি ২’, ‘দুর্গা রানি সিংহ’, ‘দাবাং ৩’-এর মতো ছবিতেও তুনিশাকে দেখা গিয়েছিল। ‘ফিতুর’ এবং ‘বার বার দেখো’তে ক্যাটরিনা কাইফের শৈশবের চরিত্রে অভিনয় করেছিলেন। কালারস টিভিতেও তার সিরিয়াল ‘ইন্টারনেট ওয়ালা লাভ’ দর্শকের মন ছুঁয়ে যায়।

প্রসঙ্গত, শনিবার ‘আলিবাবা: দাস্তান এ কাবুল’ শুটিং সেটের মধ্যে বছর কুড়ির তুনিশাকে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, মারা গিয়েছেন তুনিশা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *