অসুস্থ শমীককে দেখতে বাড়িতে প্রসেনজিৎ, কি কথা হলো দুই ব্যক্তিত্বের? জল্পনা তুঙ্গে টলিপাড়ায়

টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে শুধু সিনেমার পর্দায় নয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তাঁর সাক্ষাৎ টলিপাড়ার অন্দরে তৈরি করেছে নতুন জল্পনা। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে প্রসেনজিতের উপস্থিতি সেই চর্চাকে আরও উসকে দিল।

হঠাৎ কেন শমীক ভট্টাচার্যের বাড়িতে? জানা গিয়েছে, কিছুদিন আগেই অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল শমীক ভট্টাচার্যকে। সেখানে তাঁর একটি ছোট অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শমীকবাবুর অসুস্থতার খবর পেয়েই ব্যক্তিগতভাবে তাঁর বাড়িতে যান এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বারবার রাজনৈতিক দরজায় প্রসেনজিৎ? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে টলিউডের অভিভাবক হিসেবে বিবেচনা করা হয়। ইন্ডাস্ট্রি বা সমাজের কোনো সংকটে তিনি বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেন। তবে গত কয়েকদিনে তাঁর গতিবিধি রাজনৈতিক মহলে আলোচনার খোরাক জুগিয়েছে। সম্প্রতি আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে বর্ষীয়ান বাম নেতা বিমান বসুর সঙ্গে দেখা করতে দেখা গিয়েছিল তাঁকে। এবার শমীক ভট্টাচার্যের বাড়িতে তাঁর সফর।

সব মিলিয়ে, প্রসেনজিতের এই রাজনৈতিক বৈঠকগুলোকে নিছকই সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছে একাংশ, অন্যদিকে নেটিজেনদের বড় অংশের মনে প্রশ্ন জেগেছে— তবে কি টলিউডের বড় কোনো পরিবর্তনের আগে কোনো ইঙ্গিত দিচ্ছেন ‘বুম্বাদা’?

তবে এই সাক্ষাৎগুলি নিয়ে কোনো পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। শিল্প এবং রাজনীতির এই মেলবন্ধন আগামী দিনে কোনো নতুন আলোচনার জন্ম দেয় কি না, সেটাই এখন দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *