ইতিহাসের আজকের দিনের বিভিন্ন যত উল্লেখনীয় ঘটনা (২৫ ডিসেম্বর)
মানব জীবনের প্রতিদিনকার বেশ কিছু বাস্তবতা কিংবা ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। ইতিহাস জাতীয় জীবনে সবসময় গুরুত্ব বহন করে।।।।
একদিন ২৪ ঘন্টা, ১৪৪০ মিনিট, ৮৬ হাজার ৪০০ সেকেন্ড,
সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা।
চলুন তাহলে
জেনে নেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা,
বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু এবং দিবস সমূহ।??⏰??
.
#ইতিহাসে_আজকের_ঘটনাবলী:?✔️✔️
? ১০০০ – ইস্তফান হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন।
? ১০৬৬ – উইলিয়াম ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
? ১৬৯১ – রাঁচির জগন্নাথ মন্দির নির্মিত হয়।
? ১৭৫৮ – হ্যালির ধূমকেতু প্রথম দেখা যায়।
? ১৭৭১ – দ্বিতীয় শাহ আলম মোগল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে বসেন।
? ১৮৪৮ – নিউ হ্যাভেন রেলপথ চালু হয়।
? ১৯২৫ – কাজী নজরুল ইসলামের সম্পাদনায় লাঙল পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
? ১৯২৬ – সম্রাট হিরোহিতো জাপানের সিংহাসনে আরোহণ করেন।
? ১৯২৭ – ভিয়েতনাম ন্যাশনালিস্ট পার্টি গঠিত হয়।
? ১৯৪৫ – ভারতীয় কমিউনিস্ট পার্টির মুখপাত্র দৈনিক ‘স্বাধীনতা’ প্রথম প্রকাশিত হয়।
? ১৯৬৪ – বাংলাদেশে ঢাকা থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার।
? ১৯৬৮ – ভারতের তামিলনাড়ুর বেনমনি গ্রামে ৪৪ জন ক্ষেতমজুরকে পুড়িয়ে মারা হয়।
? ১৯৭৪ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দান করেন।
? ১৯৮৯ – রোমানিয়ার ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি নিকোলাই চসেস্কু সস্ত্রীক নিহত হন।
? ১৯৯১ – মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন।
? ১৯৯১ – মস্কোর ক্রেমলিন শীর্ষে ৭৪ বছর ধরে উড্ডীয়মান কাস্তে-হাতুড়ি চিহ্নিত লাল পতাকা নামিয়ে ফেলা হয়। তার স’লাভিষিক্ত হয় তিন রঙা রুশ পতাকা।
? ১৯৯৮ – রাশিয়ার প্রেসিডেন্ট বোরিস ইয়েলটসিন বিয়েলো রাশিয়ার প্রেসিডেন্ট লুকাশেনকোর সঙ্গে দুপক্ষের ইউনিয়নভুক্ত দেশ প্রতিষ্ঠার ঘোষণা স্বাক্ষর করেন।
.
#ইতিহাসে_আজকে_যাদের_জন্ম:?✔️✔️
? ১৬৪২ – জন্মগ্রহণ করেছিলেন স্যার আইজ্যাক নিউটন, তিনি ছিলেন ইংরেজ পদার্থবিদ ও গণিতজ্ঞ।
? ১৭২১ – জন্মগ্রহণ করেছিলেন উইলিয়াম কলিন্স, তিনি ছিলেন ইংরেজ কবি।
? ১৮৬১ – জন্মগ্রহণ করেছিলেন পণ্ডিত মদনমোহন মালব্য, তিনি ছিলেন ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ,স্বাধীনতা আন্দোলনের এক বিশিষ্ট নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের চার বারের সভাপতি।
? ১৮৭৬ – জন্মগ্রহণ করেছিলেন মুহাম্মদ আলী জিন্নাহ, তিনি ছিলেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান মুসলিম নেতা।
? ১৮৮৯ – জন্মগ্রহণ করেছিলেন চৌধুরী খালিকুজ্জামান, তিনি ছিলেন পূর্ব বাংলার গভর্নর।
? ১৮৯১ – জন্মগ্রহণ করেছিলেন ক্ল্যারি গ্রিমেট, তিনি ছিলেন বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।
? ১৯১১ – জন্মগ্রহণ করেছিলেন ধীরেন্দ্র নাথ গঙ্গোপাধ্যায়, তিনি ছিলেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ও কলকাতার পাভলভ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা।
? ১৯১৮ – জন্মগ্রহণ করেছিলেন আনোয়ার সাদাত, তিনি ছিলেন মিসরের সাবেক প্রেসিডেন্ট।
? ১৯১৯ – জন্মগ্রহণ করেছিলেন আবু রুশদ, তিনি ছিলেন বাংলাদেশের একজন সুপরিচিত লেখক এবং বিখ্যাত ঔপন্যাসিক।
? ১৯১৯ – জন্মগ্রহণ করেছিলেন নওশাদ আলী, তিনি ছিলেন ভারতের সংগীত পরিচালক।
? ১৯১৯ – জন্মগ্রহণ করেছিলেন করুণা বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন সত্যজিৎ রায়ের পথের পাঁচালীতে “সর্বজয়া” ভূমিকায় অবতীর্ণ প্রখ্যাত বাঙালি অভিনেত্রী।
? ১৯২৩ – জন্মগ্রহণ করেছিলেন মাজহারুল ইসলাম, তিনি ছিলেন বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতি।
? ১৯২৪ – জন্মগ্রহণ করেছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী।
? ১৯২৭ – জন্মগ্রহণ করেছিলেন রাম নারায়ণ, তিনি ছিলেন ভারতীয় সঙ্গীতজ্ঞ।
? ১৯৩৪ – জন্মগ্রহণ করেছিলেন সত্য সাহা, তিনি ছিলেন একজন বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।
? ১৯৪৮ – জন্মগ্রহণ করেছিলেন হুমায়ুন কবির, তিনি ছিলেন বিশ শতকের বাংলা ভাষার কবি।
? ১৯৬৮ – জন্মগ্রহণ করেছিলেন সঞ্জীব চৌধুরী, তিনি একজন বাংলাদেশী সংগীতশিল্পী ও সাংবাদিক।
.
#ইতিহাসে_আজকে_যাদের_মৃত্যু:?✔️✔️
? ১৯৪৮ – মৃত্যুবরণ করেন কুসুমকুমারী দাশ, তিনি ছিলেন খ্যাতনামা বাঙালি মহিলা কবি ও সাহিত্যিক।
? ১৯৭৭ – মৃত্যুবরণ করেন চার্লি চ্যাপলিন, তিনি ছিলেন ইংরেজ চলচ্চিত্র অভিনেতা।
? ১৯৮০ – মৃত্যুবরণ করেন কু চিয়েকাং পেইচিংয়ে, তিনি ছিলেন চীনের বিখ্যাত ঐতিহাসিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
? ১৯৮৮ – মৃত্যুবরণ করেন কাজী হাসান হাবীব, তিনি ছিলেন একজন চিত্রশিল্পী।
? ২০১৪ – মৃত্যুবরণ করেন জিওফ পুলার, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার।
? ২০১৬ – মৃত্যুবরণ করেন জর্জ মাইকেল, তিনি ছিলেন ব্রিটিশ গায়ক।
? ২০১৮ – মৃত্যুবরণ করেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি ছিলেন ভারতীয় বাঙালি কবি।
.
#ইতিহাসে_আজকে_দিবস_সমূহ_ও_অন্যান্য:?✔️✔️
? আজ শিশু দিবস ( ক্যামেরুন, কেন্দ্রীয় আফ্রিকা প্রজাতন্ত্র, চাদ, ইকুয়েটোরিয়াল গিনি, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, গাবন, কঙ্গো )।
? আজ খ্রিস্টান ভোজন দিবস, আনাস্তাসিয়া অব সারমিয়াম (ক্যাথলিক গির্জা) ও ২৫শে ডিসেম্বর ( প্রাচ্য অর্থোডক্স ধর্মীয় উদযাপন )।
? আজ আন্তর্জাতিক বড়দিন, যিশুর জন্মদিবসের স্মরণে উদযাপিত খ্রিস্টানদের ছুটির দিন।
? আজ সংবিধান দিবস ( তাইওয়ান )।
? আজ গুড গভরন্যান্স দিবস ( ভারত )।
? আজ মালখ-উৎসব (চেচনিয়া এবং ইঙ্গুশেতিয়ার নাখ ব্যক্তিগণ)।
? আজ কায়েদে আজম দিবস ( পাকিস্তান )।
.
#বিশেষ_দৃষ্টি_আকর্ষণ????
প্রতিদিন ইতিহাসের এই দিনে জানতে হলে এবং
ভালো লাগলে লাইক কমেন্ট ফলো শেয়ার করে পাশে থাকুন।
ও এরমধ্যে কোন ঘটনা বাদ অথবা ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ( সংশোধন করে যুক্ত করে দেওয়া হবে )। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে ????