মুম্বই-ভেলোরে চিকিৎসার খরচ কমাবে সরকার! বাজেটে বড় চমক স্বাস্থ্য পর্যটনের

পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ পেশ হওয়া রাজ্য বাজেটে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করার লক্ষ্যে একগুচ্ছ বৈপ্লবিক ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সাধারণ মানুষের সুবিধার্থে হাসপাতালের খাবার থেকে শুরু করে ভেলোর-মুম্বইয়ে চিকিৎসার মতো বিষয়গুলিতে বড়সড় বদল আনার আশ্বাস দেওয়া হয়েছে।

বাজেটের গুরুত্বপূর্ণ ঘোষণা:

  • রোগীদের খাবারের মানোন্নয়ন: এতদিন সরকারি হাসপাতালে রোগীদের খাবারের জন্য মাথাপিছু বরাদ্দ ছিল মাত্র ৫৬.৬৪ টাকা। বাজেটে এই বরাদ্দ এক ধাক্কায় বাড়িয়ে করা হয়েছে ১১০ টাকা। সরকারি দাবি, এর ফলে সাধারণ রোগীরা এখন থেকে অনেক উন্নত মানের ও পুষ্টিকর খাবার পাবেন।

  • চিকিৎসা পর্যটন ও মেডিকেল হাব: পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক স্বাস্থ্য পর্যটনের কেন্দ্রে পরিণত করতে বেসরকারি খাতের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যে ৫টি অত্যাধুনিক ‘মেডিক্যাল হাব’ তৈরি করা হবে। এছাড়া, সুপার স্পেশালিটি হাসপাতালের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। বেসরকারি হাসপাতালগুলিতে ৫০ শতাংশ বেড বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত মূল্যে সাধারণ মানুষের জন্য সংরক্ষিত রাখার আবেদন জানিয়েছে সরকার।

  • ভেলোর-মুম্বইয়ে বিশেষ সুবিধা: রাজ্যের বাইরে—বিশেষ করে মুম্বই এবং ভেলোরে—যাঁরা চিকিৎসার জন্য যান, তাঁদের থাকার সমস্যা মেটাতে PPP মডেলে সাশ্রয়ী মূল্যে আবাসন তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

  • ৩টি নতুন বিমানবন্দর: পর্যটন ও আকাশপথে যোগাযোগ বাড়াতে পুরুলিয়া, বালুরঘাট এবং মালদাতে নতুন বিমানবন্দর তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি কোচবিহার বিমানবন্দর সম্প্রসারণের জন্যও বরাদ্দ ঘোষণা করা হয়েছে।

  • প্রতিরক্ষা ও বিমানবন্দর: হাসিমারা এবং কলাইকুণ্ডা এয়ারফোর্স স্টেশনের পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার যথাক্রমে ২৫ এবং ৩৫ একর জমি প্রদান করবে। এই খাতে প্রাথমিক বাজেট বরাদ্দ ধরা হয়েছে ১০ কোটি টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *