SPORTS: ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে যারা খেলবে, জেনেনিন সম্ভাব্য খেলোয়াড়দের নাম

দীর্ঘ ৩৬ বছর পর শিরোপা খরা ঘুঁচিয়ে কাতারে উল্লাসে মেতে উঠেছিল আর্জেন্টিনা। যে উল্লাসের সবটুকু জুড়ে ছিলেন লিওনেল মেসি। কেননা কাতারেই নিজের শেষ বিশ্বকাপ খেলে ফেলছেন আর্জেন্টাইন এ জাদুকর। পরের বিশ্বকাপে হয়তো আর দেখা যাবে না তাকে। তাতে শুরু হয়ে গেছে আলোচনা, মেসিকে ছাড়া কেমন হবে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের স্কোয়াড?
আগামী আসরে আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই অংশ নিবে। আসরটির স্বাগতিক দেশ হয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। যেখানে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। মেসি-ডি মারিয়াদের ছাড়া ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াড কেমন হতে পারে এ নিয়ে একটি ধারণা দিয়েছে ফুটবলের জনপ্রিয় গণমাধ্যম গোলডটকম।

বিশ্বকাপের ২৩তম আসরে আর্জেন্টিনার স্কোয়াডটি হবে পুরোপুরি তরুণ্যনির্ভর। যেখানে সবচেয়ে বড় চমক হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আলেহান্দ্রো গারনাচোকে। বর্তমানে এ তারকা বয়স ১৮ বছর। ২০২৬ বিশ্বকাপের সময় তার বয়স হবে ২২ বছর।

আর্জেন্টিনার মূল দলে দেখা যেতে পারে থিয়াগো আলমাদাকে। এবারের বিশ্বকাপেও ছিলেন তিনি। বর্তমানে তার বয়স ২১ বছর। আলবিসেলেস্তে জার্সিতে মাত্র এক ম্যাচ খেলেছেন তিনি। চার বছর পরের বিশ্বকাপের সময় তার বয়স হবে ২৫ বছর।

আরো দেখা যেতে পারে বোকা জুনিয়র্সের হয়ে মাঠ মাতানো ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকোকে। ২০২৬ বিশ্বকাপে তার বয়স হবে ২২ বছর। স্কোয়াডের বাকি সদস্যরা চলতি বিশ্বকাপের দল থেকেই সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে।

বয়সভিত্তিক দল ও ইউরোপ মিলিয়ে স্কালোনি নিজের সাড়ে চার বছরের চক্রে ৮৩ খেলোয়াড় পেয়েছেন। এর মাঠে নেমেছেন ৪৩ খেলোয়াড়। বাকিদের মধ্য থেকেও ২০২৬ বিশ্বকাপের জন্য ভাবা হবে।

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ভ্যালেন্টিন বারকো, এনজো ফার্নান্দেজ, লিসান্দ্রো মার্টিনেজ, জিওভানি লো সোলসো, থিয়াগো আলমাদা, আলেহান্দ্রো গারনাচো ও জুলিয়ান আলভারেজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *