টেট্রা অভিযানে আর্জেন্তিনা: প্রথম ম্যাচেই নজির গড়ার হাতছানি লিয়োনেল মেসির সামনে!

কাতার জয়ের স্মৃতি পেছনে ফেলে আবারও নতুন ইতিহাসের হাতছানি লিয়োনেল মেসির সামনে। বুধবার আলজিরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচেই এক বিরল মাইলফলক স্পর্শ করতে চলেছেন আর্জেন্তাইন মহাতারকা। প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলার ঐতিহাসিক কীর্তি গড়তে চলেছেন মেসি।

এক অনন্য মাইলফলকের অপেক্ষায় মেসি কাতার বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি লোথার ম্যাথাউজের সর্বাধিক পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এবার সেই নজির ভেঙে এককভাবে শীর্ষে ওঠার পালা। আলজিরিয়ার বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গেই নতুন উচ্চতায় পৌঁছে যাবেন তিনি। ফুটবল বিশ্বের কাছে এটি যেমন মেসি ও রোনাল্ডোর লড়াইয়ের এক নতুন অধ্যায়, তেমনই আর্জেন্তিনার কাছে ‘টেট্রা’ (চতুর্থ বিশ্বকাপ জয়) মিশনের শুরু।

লক্ষ্য এবার মিরোস্লাভ ক্লোজের রেকর্ড কেবল ম্যাচ খেলার সংখ্যা নয়, মেসির লক্ষ্য এখন বিশ্বকাপে গোল করার তালিকায় শীর্ষে থাকা। বর্তমান ট্যালি অনুযায়ী বিশ্বকাপে মেসির গোল সংখ্যা ১২টি। জার্মানির মিরোস্লাভ ক্লোজ ১৬টি গোল নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন। ক্লোজেকে স্পর্শ করতে মেসির প্রয়োজন আরও চারটি গোল, আর তাঁকে টপকে যেতে গেলে গোল চাই অন্তত পাঁচটি। ৩৯ বছরে পা দিতে চলা মেসির জন্য এটিই হতে পারে বিশ্বমঞ্চে শেষবার বড় কোনো রেকর্ড ভাঙার সুযোগ।

আর্জেন্তিনার টেট্রা মিশন ২০২২ সালে ৩৬ বছরের দীর্ঘ খরা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর, এবার লক্ষ্য টেট্রা অভিযান। যদিও কানসাস সিটিতে প্রথম বাধা হিসেবে আলজিরিয়া যথেষ্ট চ্যালেঞ্জিং হতে পারে, তবুও মেসির নেতৃত্বে আর্জেন্তাইন শিবিরে আত্মবিশ্বাসের কমতি নেই। ফুটবলপ্রেমীদের নজর এখন এই একুশ শতকের শ্রেষ্ঠ ফুটবলারের ব্যক্তিগত মাইলফলক এবং দলের সামগ্রিক পারফরম্যান্সের দিকে।

একমাত্র ফুটবলার হিসেবে জোড়া গোল্ডেন বলের মালিক মেসি কি পারবেন তাঁর বর্ণময় ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা আরও রাঙিয়ে তুলতে? উত্তর পাওয়ার অপেক্ষায় বিশ্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *