ইতিহাসের আজকের দিনের বিভিন্ন উল্লেখযোগ্য যত ঘটনা (২২ ডিসেম্বর)

মানব জীবনের প্রতিদিনকার বেশ কিছু বাস্তবতা কিংবা ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। ইতিহাস জাতীয় জীবনে সবসময় গুরুত্ব বহন করে।।।।

একদিন ২৪ ঘন্টা, ১৪৪০ মিনিট, ৮৬ হাজার ৪০০ সেকেন্ড,
সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা।

চলুন তাহলে
জেনে নেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা,
বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু এবং দিবস সমূহ।??⏰??

#ইতিহাসে_আজকের_ঘটনাবলী:?✔️✔️

? ১৬৯৩ – ইতালির দক্ষিণে অবস্থিত সিসিলা দ্বীপে ভয়াবহ ভূমিকম্প হয়।

? ১৭১৬ – ইংল্যান্ডে প্রথম মুকাভিনয় অনুষ্ঠিত।

? ১৮১০ – ইংলিশ ফ্রিগেড মিনোটর ডুবে যায়।

? ১৮৫১ – ভারতে প্রথম মালবাহী ট্রেন চালু হয়।

? ১৮৬৯ – মহারানী ভিক্টোরিয়ার দ্বিতীয় পুত্র প্রিন্স আলফ্রেডের কলকাতায় আগমন।

? ১৯৩৭ – চালু হয় লিংকন টানেল।

? ১৯৩৯ – জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় ১২৫ জনের মৃত্যু হয়।

? ১৯৪২ – কলকাতায় জার্মানিদের বিমান আক্রমণ।

? ১৯৪৪ – ভিয়েতনাম পিপলস পার্টি প্রতিষ্ঠিত।

? ১৯৫৬ – ফ্রান্স এবং বৃটেন,মিশরের পোর্ট সাঈদ বন্দর থেকে তাদের ৫০ দিনের দখলদারিত্বের পরিসমাপ্তি ঘটায় এবং তাদের সেনাদেরকে মিশর থেকে সরিয়ে নেয়।

? ১৯৫৮ – দ্য গোল্লে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

? ১৯৬৫ – বেলজিয়াম সরকার ছয়টি কয়লাখনি বন্ধ করে দেয়।

? ১৯৭১ – কুর্ট ওয়াল্ডহেইম জাতিসংঘের মহাসচিব নির্বাচিত।

? ১৯৭১ – বাংলাদেশ গণপ্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

? ১৯৭১ – বাংলাদেশের মন্ত্রী পরিষদ মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত। প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমদ।

? ১৯৭২ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন।

? ১৯৮৬ – সিলেটের হরিপুরে তেল খনি আবিষ্কার।

? ১৯৮৮ – স্কটল্যান্ডের লকারবিতে প্যান আমেরিকান জাম্বো জেট বিমান বিধ্বস্ত। ২৫৯ জন নিহত।

? ১৯৮৯ – রুমানিয়ার রাষ্ট্রপতি চসেস্কু ক্ষমতাচ্যুত হন।

? ১৯৯৩ – দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিলোপ করে নতুন সংবিধান অনুমোদন।

? ১৯৯৫ – ইসরাইলি বাহিনীর বেথলেহেম ত্যাগ। প্যালেস্টাইনি শাসন কায়েম।

.
#ইতিহাসে_আজকে_যাদের_জন্ম:?✔️✔️

? ১১৭৮ – জন্মগ্রহণ করেছিলেন আনটুকু, তিনি ছিলেন জাপানের সম্রাট।

? ১৮০৪ – জন্মগ্রহণ করেছিলেন বেঞ্জামিন ডিজরেলি।

? ১৮৮৭ – জন্মগ্রহণ করেছিলেন শ্রীনিবাস রামানুজন, তিনি ছিলেন প্রতিভাবান ভারতীয় গণিতবিদ।

? ১৯৮৩ – জন্মগ্রহণ করেছিলেন জেনিফার হকিংস, তিনি মিস ইউনিভার্স-২০০৪ ।

.
#ইতিহাসে_আজকে_যাদের_মৃত্যু:?✔️✔️

? ১৫৭২ – মৃত্যুবরণ করেন ফ্রাঁসোয়া কো, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।

? ১৬৬৬ – মৃত্যুবরণ করেন গুয়েরচিনো, তিনি ছিলেন ইতালিয় চিত্রশিল্পী।

? ১৬৬৮ – মৃত্যুবরণ করেন স্টিফেন, তিনি ছিলেন ইংরেজ চিত্রকর।

? ১৭৯৭ – মৃত্যুবরণ করেন রাজা নবকৃষ্ণ দেব, তিনি ছিলেন কলকাতার শোভাবাজার রাজ পরিবারের প্রতিষ্ঠাতা ও কলকাতায় প্রথম দুর্গাপুজার সূচনাকারী।

? ১৮৮০ – মৃত্যুবরণ করেন জর্জ এলিয়ট, তিনি ছিলেন ইংরেজ ঔপন্যাসিক।

? ১৯৫৮ – মৃত্যুবরণ করেন তারকনাথ দাস, তিনি ছিলেন বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী।

? ১৯৮৬ – মৃত্যুবরণ করেন সরদার জয়েন উদ্দীন, তিনি ছিলেন কথাশিল্পী।

? ১৯৮৭ – মৃত্যুবরণ করেন সিয়ে সিয়াসুয়েন, তিনি ছিলেন চীনের দাবা মাস্টার।

? ১৯৮৯ – মৃত্যুবরণ করেন স্যামুয়েল বেকেট, তিনি ছিলেন নোবেলজয়ী (১৯৬৯) আইরিশ সাহিত্যিক।

? ১৯৯১ – মৃত্যুবরণ করেন মির্জা নূরুল হুদা, তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের গভর্নর।

? ১৯৯২ – মৃত্যুবরণ করেন গনেশ ঘোষ, তিনি ছিলেন চট্টগ্রাম যুব বিদ্রোহের ফিল্ড মার্শাল।

? ১৯৯৫ – মৃত্যুবরণ করেন আবদুল হক, তিনি ছিলেন কমিউনিষ্ট নেতা।

.
#ইতিহাসে_আজকে_দিবস_সমূহ_ও_অন্যান্য:?✔️✔️

? আজ সশস্র বাহিনী দিবস ( ভিয়েতনাম )।

? আজ মা দিবস ( ইন্দোনেশিয়া )।

? আজ জাতীয় গণিত দিবস ( ভারত )।

.
#বিশেষ_দৃষ্টি_আকর্ষণ????

প্রতিদিন ইতিহাসের এই দিনে জানতে হলে এবং
ভালো লাগলে লাইক কমেন্ট ফলো শেয়ার করে পাশে থাকুন।
ও এরমধ্যে কোন ঘটনা বাদ অথবা ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ( সংশোধন করে যুক্ত করে দেওয়া হবে )। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *