সৌরভ জমানা শেষ? নতুন সিজনে ‘দাদা’ হয়েই আসছেন কে?, শুরু বড় চমক!

বাংলার টেলিভিশন জগতের সবচেয়ে জনপ্রিয় নন-ফিকশন শো ‘দাদাগিরি’। গত এক দশকেরও বেশি সময় ধরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় এই শো বাঙালির রবিবাসরীয় বিনোদনের সমার্থক হয়ে উঠেছিল। কিন্তু এবার এল বড় খবর! দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে সিজন ১১-এ একেবারে নতুন অবতারে আসছে এই শো। আর সেই মঞ্চে সৌরভের উত্তরসূরি হিসেবে নাম উঠে এল টলিউড সুপারস্টার দেবের।
‘নতুন বাংলার নতুন দাদাগিরি’: শোনা যাচ্ছে, ‘নতুন বাংলার নতুন দাদাগিরি’—এই স্লোগানকে সামনে রেখেই সিজন ১১ সাজানো হচ্ছে। মেগাস্টার দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে লিয়েন্ডার পেজ—কয়েকমাস ধরেই নতুন সঞ্চালক নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। তবে সম্প্রতি শো-এর ঝলক প্রকাশ্যে আসতেই পরিষ্কার, এবার ‘দাদা’র চেয়ারে দেখা যেতে পারে দেবকে। যদিও জি বাংলার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক সিলমোহর পড়েনি, তবে দর্শকরা দেবকে দেখার জন্য রীতিমতো উত্তেজিত।
শুরু হয়ে গেল অডিশন: ‘দাদাগিরি ১১’-এর প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে। উত্তরবঙ্গ দিয়ে অডিশনের সূচনা করেছে জি বাংলা। ইতিমধ্যেই শিলিগুড়ি (১২ জুন) এবং কোচবিহারে (১৪ জুন) অডিশন পর্ব শুরু হয়েছে। ৪ বছর বয়স থেকে যেকোনো মানুষই এবার এই জনপ্রিয় শো-তে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। সবচেয়ে বড় খবর হলো, অফলাইনের পাশাপাশি এবার অনলাইনে অডিশন দেওয়ার সুবিধাও রাখা হয়েছে।
দেব কি পারবেন সৌরভের জায়গা নিতে? ২০০৯ সালে শুরু হওয়া ‘দাদাগিরি’র সাফল্যের পুরো কৃতিত্বই ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। একমাত্র সিজন ৩-এ মিঠুন চক্রবর্তী সঞ্চালনা করলেও, সৌরভের জনপ্রিয়তাকে টেক্কা দিতে পারেননি তিনি। এখন দেখার, রাজনীতি ও সিনেমার ব্যস্ততার মাঝে দেব কি সৌরভের মতোই দর্শকদের ভালোবাসা ধরে রাখতে পারবেন?
এক নজরে কিছু তথ্য:
-
প্রচারের সময়: শোনা যাচ্ছে, জুলাই মাস থেকেই শুরু হতে পারে সিজন ১১।
-
সৌরভের বিদায়: জি বাংলার সঙ্গে সৌরভের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এবার নতুন মুখ খোঁজার সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ।
-
সৃজনশীলতা: প্রতিবারই বুদ্ধিমত্তা ও প্রতিভার মেলবন্ধন ঘটিয়ে টিআরপি তালিকায় শীর্ষে থাকে এই শো।
নিজের ছবির শ্যুটিং ও রাজনৈতিক কাজের মাঝে সঞ্চালনার এই গুরুদায়িত্ব দেব কতটা সামলাতে পারেন, সেদিকেই এখন নজর বাংলা টেলিভিশনের দর্শকদের।