OMG! ডিউটির সময় মহিলার সঙ্গে নেচে ভাইরাল ‘বেসামাল’ পুলিশ কর্মকর্তা

উর্দি পরে নারীর সঙ্গে নেচে রীতিমতো বিপদে পড়েছেন ভারতের দিল্লির এক পুলিশ কর্মকর্তা। পারিবারিক অনুষ্ঠানে তার সেই নাচের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পশ্চিম দিল্লির ঐ পুলিশ কর্মকর্তার নাম শ্রীনিবাস। তিনি নারায়ানা থানার দায়িত্বে রয়েছেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ‘বালাম থানেদার’ গানের সঙ্গে নাচছেন তিনি। যে গানের অর্থ- আমার প্রেমিক একজন পুলিশ।

এক পরিবারের সদস্যের বাগদান অনুষ্ঠানে তিনি পুলিশের পোশাক পরা অবস্থায় নাচেন। জানা যায়, নাচের সময় তিনি ছুটিতে ছিলেন। তাতে বোঝা যায়, গানের সঙ্গে তাল মেলানোর জন্যই পুলিশের পোশাক পরেছিলেন তিনি। এ ঘটনায় খোদ পুলিশের মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেয়ার পক্ষেই মত দিচ্ছেন অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *