সালমানের পর বিয়ে করবেন প্রভাস, বিয়ের প্রশ্নে জবাব দিলেন সুপারস্টার

কয়েকমাস ধরে দক্ষিণী তারকা প্রভাস-কৃতি শ্যাননের প্রেমের গুঞ্জন নিয়ে সরগরম বলিউড। গণমাধ্যমগুলোও এই সুযোগে একের পর এক মুখরোচক খবর প্রকাশ করছে। এমনকি কোনো অনুষ্ঠানে গেলে সেখানেও বিয়ে নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।
এই তো সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রভাস। সেখানে এক গণমাধ্যমকর্মী তাকে প্রশ্ন করেন- আপনি কবে বিয়ে করছেন? প্রশ্নের উত্তরে খুব বেশি কথা বলেননি এ অভিনেতা। এমনিতেই স্বল্পভাষী তিনি। কথা বলেন মেপে মেপে।

তবে ওই প্রশ্নে প্রভাস যে উত্তর দিলেন তা যেন বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। তিনি বলেন, সালমান আগে বিয়ের খবর দিক, তারপর দেখা যাবে। তার বিয়ের পর আমি বিয়ে করব।

প্রভাসের কাছে মজা করে জানতে চাওয়া হয়েছিল, নারীরা কি নিজে এসেই তাকে প্রেমের প্রস্তাব দেন? যদিও এই প্রশ্নের উত্তর দেননি তিনি। জানালেন, আপাতত কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান।

এদিকে সালমানের জীবনে প্রেম এসেছে বারবার। কিন্তু শেষমেশ কোনো প্রেমই বিয়ে পর্যন্ত গড়ায়নি। ৫৬-তেও ‘ভাইজান’ একা। তাই অনুরাগীরাও তার নামের পাশে বসিয়ে দিয়েছেন ‘চিরকুমার’ তকমা। নিজেকে নিয়ে রসিকতা পিছপা হন না ভাইজান স্বয়ং। এবার সেই পথেই হাঁটলেন প্রভাস।

শোনা গিয়েছিল, ‘আদিপুরুষ’-এ একসঙ্গে অভিনয় করতে গিয়ে কৃতীকে মন দিয়েছেন প্রভাস। সকলের অগোচরে নাকি চুটিয়ে প্রেম করছেন দুই তারকা। এই প্রসঙ্গে প্রভাস চুপ থাকলেও কৃতী নিজের বক্তব্য জানিয়েছেন। কয়েকদিন আগে যাবতীয় জল্পনায় জল ঢেলে তিনি জানান, তার নতুন সম্পর্ক নিয়ে যে গুঞ্জন রটেছে, তা আদতে ভিত্তিহীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *