BRO-তে ৮৯৯ জন কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ, বেতন ৪৫,০০০

যারা কেন্দ্রীয় সরকারের অধীনে স্থায়ী ও নিরাপদ চাকরির অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য সুখবর নিয়ে এল বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)। জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের অধীনে বিভিন্ন ট্রেডে মোট ৮৯৯ জন কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতায় প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিবরণ:

  • ড্রাফটসম্যান: ৪২টি

  • হিন্দি টাইপিস্ট: ১০টি

  • স্টোর কিপার টেকনিক্যাল: ৩০০টি

  • অপারেটর কমিউনিকেশন: ২৬১টি

  • অপারেটর এক্সক্যাভেটিং মেশিনারি: ২০৭টি

  • ইলেকট্রিশিয়ান: ৭৯টি

যোগ্যতা ও বয়সসীমা: পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। মাধ্যমিক পাশের পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) সার্টিফিকেট বা কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আবেদনের জন্য প্রার্থীর বয়স ১ জুন ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি, এসসি, এসটি এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় বিশেষ ছাড় পাবেন।

বেতন কাঠামো: ড্রাফটসম্যান পদের ক্ষেত্রে গ্রস বেতন মাসে প্রায় ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকা। অন্যান্য পদের ক্ষেত্রে বেসিক পে ১৯,৯০০ টাকা ধরে গ্রস বেতন মাসে প্রায় ২৮,০০০ থেকে ৩২,০০০ টাকার কাছাকাছি থাকবে।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে।

  • ধাপ ১: bro.gov.in ওয়েবসাইট থেকে নোটিফিকেশন ডাউনলোড করে অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট কার্ড প্রিন্ট করুন।

  • ধাপ ২: যথাযথভাবে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র (মার্কশিট, সার্টিফিকেট, বয়সের প্রমাণ, আইডি কার্ড) গেজেটেড অফিসার দ্বারা অ্যাটেস্ট করিয়ে নিন।

  • ধাপ ৩: আবেদন ফি হিসেবে ৫০ টাকা (জেনারেল, ওবিসি, ইডব্লিউএস) এসবিআই কালেক্টের মাধ্যমে জমা দিয়ে রসিদ সংগ্রহ করুন।

  • ধাপ ৪: আবেদনপত্র ও রসিদসহ সব নথি একটি খামে ভরে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়: Commandant, GREF Centre, Dighi Camp, Pune – 411015

জরুরি তারিখ:

  • আবেদন শুরু: ২১ মে ২০২৬

  • আবেদনের শেষ তারিখ: ৪ জুলাই ২০২৬ (সাধারণ এলাকার জন্য)। প্রত্যন্ত অঞ্চলের প্রার্থীদের জন্য শেষ তারিখ ১৯ জুলাই ২০২৬।

নিয়োগ পদ্ধতি: নিয়োগ প্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হবে— লিখিত পরীক্ষা (ওএমআর ভিত্তিক), শারীরিক দক্ষতা পরীক্ষা (১.৬ কিমি দৌড়), ট্রেড টেস্ট এবং সবশেষে মেডিকেল পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশন।

ইচ্ছুক প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। আরও বিস্তারিত তথ্যের জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।