মেসি নাকি এমবাপে? ফাইনালে কাকে সমর্থন করছেন শাহরুখ? জেনেনিন এক নজরে

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই দোহার লুসাইল স্টেডিয়ামে শুরু হবে কাতার বিশ্বকাপ ফাইনাল। কেউ বলছেন মেসি চ্যাম্পিয়ন হবে, আবার কেউ এমবাপেকে এগিয়ে রাখছেন। শাহরুখ খান কাকে সাপোর্ট করছেন চলুন জেনে নেওয়া যাক।

নিজের ফ্যানদের সাথে কথোপকথনের জন্য চালু করা ‘আস্ক এসআরকে’-তে শাহরুখ খানের কাছে এক ফ্যান জানতে চান ফাইনালে তিনি কোন দলকে সমর্থন করবেন? এর উত্তরে শাহরুখ লেখেন, ‘আরে বন্ধু, হৃদয় বলছে মেসি! কিন্তু এমবাপের দিকেও নজরে রাখতে হবে’।

অভিনেতা কৌশলে উত্তর দিয়েছেন যেন ভক্তরা বুঝতে না পারেন যে তিনি কোন দলকে সমর্থন করছেন।

লিওনেল মেসির সামনে এবারই শেষ সুযোগ আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর। ২০১৪ সালে প্রথমবার সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেওয়ার। তবে সেবার পারেননি।

ধারণা করা হচ্ছে, দেশের জার্সিতে সম্ভবত এবারই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন মেসি। তিনি কি পারবেন আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটাতে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *