ইন্সটা স্টোরি দেখার অমোঘ উপায়! কাউকে না জানিয়েই দেখুন সব আপডেট, এই পদ্ধতিতে

বর্তমান প্রজন্মের কাছে ইনস্টাগ্রাম মানেই স্টোরি আপডেট। ছবি হোক বা ছোট ভিডিও—২৪ ঘণ্টার এই ফিচারটি এখন ট্রেন্ড। কিন্তু সমস্যা একটাই, স্টোরি দেখলেই আপলোডকারীর কাছে আপনার নাম চলে যায় ‘ভিউয়ার্স’ লিস্টে। অনেক সময় ব্যক্তিগত কারণে বা অস্বস্তি এড়াতে আমরা স্টোরি দেখতে চাইলেও দ্বিধায় ভুগি। কিন্তু আপনি কি জানেন, একটি দারুণ উপায় রয়েছে যাতে আপনি স্টোরি দেখবেন ঠিকই, কিন্তু ওপাশে কেউ টেরই পাবে না?
যেভাবে দেখবেন স্টোরি (অজ্ঞাতপরিচয় হয়ে): এই কাজটি করার জন্য আপনাকে ইনস্টাগ্রাম অ্যাপের ভেতর থেকে কিছু করতে হবে না, বরং বাইরের কিছু ওয়েবসাইটের সাহায্য নিতে হবে:
১. প্রথমে যার স্টোরি দেখতে চান, তার ইনস্টাগ্রাম প্রোফাইলে যান। ২. ডানদিকের ওপরের কোণায় থাকা ‘থ্রি ডট’ (Three Dot) মেনুতে ক্লিক করুন। ৩. সেখানে থাকা ‘Copy Profile URL’ অপশনে ক্লিক করে প্রোফাইল লিংকটি কপি করে নিন। এরপর ইনস্টাগ্রাম অ্যাপ থেকে বেরিয়ে আসুন। ৪. এবার ফোনের ব্রাউজারে (যেমন Google Chrome) গিয়ে সার্চ করুন— ‘Anonymous Instagram Story Viewer’। ৫. অনেক ওয়েবসাইট সামনে আসবে। এর মধ্যে জনপ্রিয় ও ফ্রি ওয়েবসাইট বেছে নিন (বেশিরভাগ ক্ষেত্রেই লগইন করার প্রয়োজন হয় না)। ৬. ওই ওয়েবসাইটের সার্চ বারে কপি করা লিংকটি পেস্ট করুন। ৭. কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই ওই ব্যক্তির সব স্টোরি আপনার সামনে চলে আসবে। আপনি অনায়াসেই তা দেখতে পারবেন, অথচ ওই ব্যক্তি জানতেই পারবেন না!
একটি বিশেষ সতর্কতা: এই পদ্ধতিতে আপনি কেবল পাবলিক প্রোফাইলের স্টোরিই দেখতে পারবেন। যদি নির্দিষ্ট প্রোফাইলটি ‘লক’ বা ‘প্রাইভেট’ করা থাকে, তবে এই ট্রিক কাজ করবে না।
প্রযুক্তিগত এই টিপসটি কেবলমাত্র শিক্ষামূলক ও ব্যক্তিগত সুবিধার জন্য দেওয়া হলো। অন্যের গোপনীয়তার প্রতি সম্মান রেখে এই ফিচারের সঠিক ব্যবহার করাই শ্রেয়।