শক্তি বাড়িয়ে যাচ্ছে অতিপ্রবল ঘূর্ণিঝড় অশনি! বিভিন্ন জেলায় সকাল থেকেই শুরু বৃষ্টি

শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি। অন্যদিকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

সকাল থেকে জেলায় জেলায় বৃষ্টি
এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে বজ্রপাত শুরু হলে কেউ যেন বাইরে বের না হয়।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের এদিন সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাইতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান বৃদ্ধি পেলে উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বাকি জেলাগুলোতেও হতে পারে হাল্কা বৃষ্টিপাত। তিন জেলায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *