অন্নপূর্ণা যোজনা আপডেট! আবেদন প্রক্রিয়া চলবে ৯০ দিন, টাকা কবে থেকে? জেনে নিন নিয়ম

রাজ্যে শুরু হতে চলেছে নতুন সরকারি প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’। প্রকল্পটির পরিষেবা ১ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও, টাকা প্রদানের বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে ফর্ম ফিলাপ নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে বড়সড় ঘোষণা করেছে রাজ্য প্রশাসন।

ফর্ম ফিলাপ ও টাকা পাওয়ার সময়সীমা
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিলাপের প্রক্রিয়া আজ, শুক্রবার থেকেই শুরু হচ্ছে। এই আবেদন প্রক্রিয়া টানা ৯০ দিন ধরে চলবে। সুতরাং, যাঁরা ২ জুনের মধ্যে আবেদন করতে পারবেন না, তাঁদের চিন্তার কোনো কারণ নেই। আবেদন প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলায় সুবিধামতো সময়েই ফর্ম জমা দেওয়া যাবে। তবে ৩ জুন মন্ত্রিসভার বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে টাকা প্রদানের কাজ শুরু হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য: লক্ষ্মীর ভাণ্ডার ও অন্নপূর্ণা
অনেকের মনেই প্রশ্ন ছিল, অন্নপূর্ণা যোজনায় এনরোলমেন্ট না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া যাবে কি না। এই বিষয়ে স্পষ্ট আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, যতদিন না অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় আবেদনকারীর এনরোলমেন্ট বা নথিভুক্তি সম্পন্ন হচ্ছে, ততদিন পর্যন্ত উপভোক্তারা নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। অর্থাৎ, নতুন প্রকল্পের সুবিধা পেতে গিয়ে পুরনো কোনো সুযোগ সুবিধা থেকে কাউকে বঞ্চিত করা হবে না।

জনসাধারণের জন্য বার্তা
প্রশাসনের পক্ষ থেকে আবেদনকারীদের ধৈর্য ধরে ফর্ম পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু ৯০ দিনের দীর্ঘ সময়সীমা রয়েছে, তাই ভিড় না করে সঠিক তথ্যের ভিত্তিতে আবেদন করতে বলা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই টাকা পাওয়ার যোগ্যতাসম্পন্ন উপভোক্তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে শুরু করবেন।