বুধ গোচরে ভদ্র রাজযোগে কপাল খুলবে ৫ রাশির, জাতকদের সব ইচ্ছে হবে পূরণ

আগামী ২৯ মে ২০২৬, বুধ গ্রহ তার রাশি পরিবর্তন করে নিজের রাশি ‘মিথুন’-এ প্রবেশ করতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যখন বুধ নিজ রাশিতে অবস্থান করে, তখন ‘ভদ্র রাজযোগ’ তৈরি হয়। এই যোগ কেরিয়ার, ব্যবসা ও ব্যক্তিগত জীবনে বিশেষ পরিবর্তনের ইঙ্গিত দেয়। ২২ জুন পর্যন্ত বুধ এই রাশিতে অবস্থান করবে। জেনে নেওয়া যাক, এই পরিবর্তনের ফলে কোন ৫টি রাশির জাতকরা লাভবান হবেন।

১. মিথুন রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। কেরিয়ারে হঠাৎ কোনো বড় সুযোগ আসতে পারে। সমাজে পদ-প্রতিষ্ঠা বাড়বে এবং আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনেও স্বস্তি ফিরবে।

২. কন্যা রাশি: বুধ এই রাশির অধিপতি গ্রহ। নিজ রাশিতে বুধের আগমন কন্যা রাশির জাতকদের জন্য আশীর্বাদস্বরূপ। কর্মক্ষেত্রে নতুন পরিচয় তৈরি হবে এবং প্রতিপত্তি বাড়বে। পাশাপাশি আর্থিক সমৃদ্ধির যোগও প্রবল।

৩. তুলা রাশি: দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি এই সময়ে সম্পন্ন হতে পারে। যারা বিদেশে কেরিয়ার গড়ার কথা ভাবছেন, তাদের জন্য এটি দারুণ সময়। নতুন চাকরির প্রস্তাব পাওয়া বা ব্যবসায় বড় লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের সুযোগ আসবে।

৪. ধনু রাশি: ধনু রাশির জাতকদের জন্য আয় বৃদ্ধির প্রবল যোগ রয়েছে। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে এটি সেরা সময়। যারা অবিবাহিত, তারা নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রেও উন্নতির জোরালো সম্ভাবনা।

৫. কুম্ভ রাশি: ভদ্র রাজযোগের প্রভাবে কুম্ভ রাশির জাতকরা কর্মজীবনে বড় সাফল্যের মুখ দেখবেন। কোনো বড় সুযোগ হাতছাড়া না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যক্তিগত সম্পর্কেও এই সময়টি শুভ, প্রেমিক-প্রেমিকারা সম্পর্কের নতুন মোড় দেখতে পারেন। শিক্ষার্থীদের জন্য সময়টি সাফল্যের।