হাওড়া ডিভিশনে বড়সড় ট্রেন বিভ্রাট! টানা ১ সপ্তাহ বাতিল ৮টি লোকাল ট্রেন

রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ। রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা এক সপ্তাহ হাওড়া ডিভিশনের ট্রেন পরিষেবা ব্যাহত হতে চলেছে। পূর্ব রেলের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যান্ডেল স্টেশনে ‘লিমিটেড ক্রশ স্প্যান’ অপসারণের কাজের জন্য আগামী কয়েকদিন বেশ কিছু লোকাল ট্রেন বাতিল রাখা হয়েছে।
কবে এবং কতক্ষণ ট্রেন চলাচল বন্ধ?
রেল সূত্রে খবর, ব্যান্ডেল স্টেশনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের কাজ চলবে। এই কাজের জন্য নির্দিষ্ট কিছু দিনে ৯০ মিনিট করে ট্রেন চলাচল বন্ধ থাকবে:
তারিখ: ২৬ মে, ২৭ মে, ২৯ মে, ৩০ মে, ১ জুন এবং ২ জুন।
সময়: ২৬ মে থেকে ১ জুন পর্যন্ত সকাল ১১টা ৩৫ মিনিট থেকে দুপুর ১টা ০৫ মিনিট পর্যন্ত। এবং ২ জুন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত।
বাতিল ট্রেনের তালিকা:
ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হলো:
কাটোয়া থেকে: ৩৭৭৪৮
ব্যান্ডেল থেকে: ৩৭৭৪৯, ৩৭৫৩৬, ৩৭২৪৪, ৩৭২৪৮
নৈহাটি থেকে: ৩৭৫৩৫
হাওড়া থেকে: ৩৭২৩৩ এবং ৩৭২৩৭
এই কাজের ফলে কাটোয়া, ব্যান্ডেল ও নৈহাটি রুটের যাত্রীদের স্বাভাবিক যাতায়াতে বড়সড় প্রভাব পড়তে পারে। রেল কর্তৃপক্ষের তরফে যাত্রীদের হাতে সময় নিয়ে রওনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণ কাজের জন্যই সাময়িকভাবে এই পরিষেবা বন্ধ রাখা হচ্ছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।