মাছ-মাংসের স্বাদ হার মানাবে! আজই বাড়িতে বানিয়ে ফেলুন ‘ডুমো এঁচোড়ের কালিয়া’

গরমে খুব বেশি তেল-মশলাদার আমিষ খাবার অনেকেরই অপছন্দ। অথচ মুখের স্বাদ বদলাতে চাই সুস্বাদু কিছু। বাঙালির প্রিয় এঁচোড় দিয়েই আজ তৈরি করুন জিভে জল আনা ‘এঁচোড়ের কালিয়া’। মাছের কালিয়া তো বহু খেয়েছেন, এবার ট্রাই করে দেখুন এই রেসিপিটি।

প্রয়োজনীয় উপকরণ:
এঁচোড় (ডুমো করে কাটা)

আলু (টুকরো করে কাটা)

টমেটো কুচি

ধনে ও জিরে গুঁড়ো

লঙ্কা গুঁড়ো

আদা বাটা

গোটা জিরে, তেজপাতা ও গরম মশলা (ফোড়নের জন্য)

স্বাদমতো নুন ও চিনি

তেল ও ঘি

প্রস্তুত প্রণালী:
১. প্রথমে এঁচোড় ও আলুর টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। চাইলে এঁচোড়গুলো হালকা ভাপিয়ে নিতে পারেন।
২. কড়াইতে তেল গরম করে তাতে গোটা জিরে, তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন।
৩. এরপর আলুর টুকরোগুলো দিয়ে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে লাল করে ভেজে নিন।
৪. এবার আদা বাটা দিয়ে নাড়াচাড়া করুন। একে একে ধনে-জিরে গুঁড়ো, টমেটো কুচি ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিন।
৫. মশলা থেকে তেল ছাড়লে কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দিন এবং মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিন।
৬. পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিন যাতে এঁচোড় ও আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যায়।
৭. শেষে সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি আপনার সুস্বাদু ‘ডুমো এঁচোড়ের কালিয়া’।