OMG! ১০ টাকার জন্য মাথা থেঁতলে বন্ধুকে হত্যা! অবশেষে গ্রেফতার হলো খুনি বন্ধু

বন্ধুদের মধ্যে ১০ টাকা নিয়ে ঝগড়া হয়েছিল। কিন্তু, তার জন্য খুন হতে হল এক যুবককে!
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে।

সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, পাথর দিয়ে আঘাত করে বন্ধুকে খুন করে বৈকুণ্ঠপুর বনের মধ্যে লাশ ফেলে দেওয়া হয়।

পুলিশ জানায়, রামপ্রসাদ সাহা একজন মাদকাসক্ত ব্যক্তি। মাদক সেবনের জন্য প্রায়ই তিনি বনের মধ্যে যেতেন।

পুলিশ আরো জানায়, গত সোমবার তার দুই বন্ধু সুব্রত দাম (২২) এবং অজয় রায় (২৪)কে নিয়ে বনের মধ্যে যায়। এসব তারা সবাই মাদকাসক্ত ছিল। এ সময় রামপ্রসাদের কাছে টাকা না থাকায় বন্ধু সুব্রতের কাছে ১০ টাকা ধার চান মাদক কেনার জন্য।

এর এক পর্যায়ে তাদের দু’জনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে সুব্রত দাশ রামপ্রসাদ সাহাকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলে বলে পুলিশকে জানায়।

এ ঘটনায় শিলিগুড়ির মেট্রো পুলিশ বুধবার অভিযান চালিয়ে সুব্রত এবং অজয়কে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *