SPORTS: ফাইনালের আগে আর্জেন্টিনাকে নিয়ে যা বললেন ফ্রান্স অধিনায়ক, জেনেনিন আপনিও

কাতার বিশ্বকাপে ফেভারিট হয়েই পা রেখেছিল ফ্রান্স। জয়ের ধারা ধরে রেখে চার বছর পর আবারও বিশ্বকাপ ফাইনালে তারা। হুগো লরিসদের সামনে এখন টানা দুই বিশ্বকাপ জয়ের হাতছানি। ফাইনালে তাদের প্রতিপক্ষ আরেক শক্তিধর আর্জেন্টিনা।

১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী সেই লড়াই। শিরোপা ধরে রাখাটা যে সহজ হবে না, সেটি বেশ ভালো করেই জানেন ফ্রান্স অধিনায়ক লরিস। লরিসের ভাবনায় তাই এখন শুধু আর্জেন্টিনা ও মেসি।
আর্জেন্টিনা এবার বিশ্বকাপ শুরু করেছিল সৌদি আরবের কাছে হার দিয়ে। এর পর প্রতিটি ম্যাচেই ঝলক দেখিয়েছেন মেসিরা। ফাইনালে জায়গা করার পথে তারা হারিয়েছে নেদারল্যান্ডস আর গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার মতো দলকে।

লরিসের কণ্ঠে তাই প্রতিপক্ষকে নিয়ে সতর্কতার সুরই শোনা গেলো। ফ্রান্স দলপতি বলেন, ‘আর্জেন্টিনা অনেক বড় দল। তাদের মেসির মতো একজন খেলোয়াড় আছে, ফুটবলে যে ছাপ রেখে দিয়েছে। একটা দারুণ ম্যাচ হওয়ার সব উপকরণই আছে ফাইনালে।’

ফাইনালে উঠার লড়াইয়ে একটি মাত্র ম্যাচ হেরেছে ফ্রান্স। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়ার কাছে সে হারের পর দুর্বার গতিতে ছুটেছে তারা। এর পর শেষ ষোলোয় পোল্যান্ড, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড, সর্বশেষ মরক্কোকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *