AAP এর টিকিটে জিতে BJP তে যাওয়ার কথা ভাবছে ৩ বিধায়ক?

গুজরাটে দুর্দান্ত লড়াই করে, বেশিরভাগ সিটে খুব কম ব্যবধানে হেরে গেলেও সাফল্য লাভ হয়েছে ৫ টি সিটে। কিন্তু সেই সাফল্য ক্ষমতা লোভী বিধায়কদের কারণে বেশি দিন ধরে রাখতে পারছেনা আপ। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে আপের ৫ বিধায়ক যোগ দিতে পারেন বিজেপিতে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে জল্পনা।

এই বছরে গুজরাটে ৫ টি আসনে জয়ী হয়েছে আপ। জানাগেছে ওই ৫ জনের ৩ জনই আগে ছিলেন বিজেপিতে। তারা আপ এর টিকিটে জিতে ফের বিজেপি তে যাওয়ার কথা ভাবছেন।

প্রসঙ্গত, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে দোল বদল করে আসা বিধায়করা দলের নিয়ম ও অনুশাসনের প্রতি একনিষ্ট থাকেন না। তারা দলের আদর্শ ও নীতির দিক না ভেবে ক্ষমতা বৃদ্ধিরর স্বার্থে জনতার ভোট ও আস্থার পরোয়া না করে যোগ দেন করেন অন্য দলে। এই ধরণের নীতি -আদর্শহীন কিছু অযোগ্য নেতাদের জন্যই রাজনীতি নামক শব্দটা বার বার কলঙ্কিত হয় ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *