২০ কোটি টাকা খরচ করে বিয়ে করলেন হংসিকা-সোহেল,পরিবারের সকলে জানালো শুভেচ্ছা

সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানে। দীর্ঘ দিনের প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে নতুন জীবন শুরু করেছেন তিনি। রাজস্থানে রূপকথার মতো বিয়ের আয়োজন হয়েছিল তাদের।

নেট দুনিয়ায় দুজনের বিয়ের একাধিক ভিডিও পোস্ট করা হয়। পাশাপাশি হংসিকা নিজেও তার সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেন। জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে বিলাসবহুলভাবে আয়োজন হয়েছিল হংসিকা এবং সোহেলের বিয়ের। কিন্তু বিয়ের জন্য কত খরচ করেন তারা- এ নিয়ে এখন তুমুল আলোচনা চলছে। তবে খরচের পরিমাণ শুনলে ভক্তরা একটু অবাক হবেন বৈকি।

গত ৪ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন হংসিকা মোতওয়ানে এবং সোহেল কাঠুরিয়া। বিয়ের ছবি পোস্ট করে হংসিকা লেখেন, ‘এখন এবং চিরকালের।’ বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, বিয়েতে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছেন এই দম্পতি। বিয়েতে সোহেল এবং হংসিকার পোশাক থেকে সবকিছু দেখেই আন্দাজ করা যাচ্ছে, মোটা অংকের অর্থ করা হয়েছে। একটি বিশ্বস্ত সূত্রের খবর, জমকালো আয়োজনের এ বিয়েতে ২০ কোটি খরচ করেছেন হংসিকা এবং সোহেল।

সোহেল কাঠুরিয়ার এটি দ্বিতীয় বিয়ে। তাই হংসিকার বিয়ের খবর জানা যেতেই নেট দুনিয়ায় ট্রল শুরু হয়। অভিনেত্রী তার নিজের জীবন নষ্ট করছেন এবং অন্য একজনের ঘর ভাঙলেন বলে তাকে কটাক্ষ করা হতে থাকে। জানা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই হংসিকাকে বিয়ে করেছেন সোহেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *