ইতিহাসের আজকের দিনের উল্লেখযোগ্য বিভিন্ন ঘটনা (১১ ডিসেম্বর ২০২২)

সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা।

চলুন তাহলে
জেনে নেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা,
বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু এবং দিবস সমূহ।??⏰??

.
#ইতিহাসে_আজকের_ঘটনাবলী:?✔️✔️

? ০৩৬১ – জুলিয়ান এপোসাইট বিভক্ত রোম সাম্রাজ্যের সম্রাট হন, তিনি কন্সন্টান্টিনোপল থেকে তার সাম্রাজ্য পরিচালনা করেন এবং প্যাগান ধর্ম আবার চালু করতে চেষ্টা করেন।

? ০৯৬৯ – বাইজেনটাইন সম্রাট দ্বিতীয় নিকেফোরস তার স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হন।

? ১৬০২ – অতর্কিত আক্রমন করে জেনেভাকে ডিউক অব স্যাভয় ও তার শ্যালক ফিলিপ তৃতীয়। কিন্তু তাদের আক্রমন প্রতিহত হয় জেনেভার নাগরিকদের দ্বারা।

? ১৬১৮ – রাশিয়া ও পোল্যান্ড শন্তিচুক্তি করে।

? ১৬৮৭ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম মাদ্রাজে পৌরসভা প্রতিষ্ঠার সনদ তৈরির অনুমোদন দেয়।

? ১৬৮৮ – রাজা দ্বিতীয় জেমসকে গ্রেপ্তার করা হয়।

? ১৭৯২ – ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের বিচার শুরু হয়।

? ১৮১৬ – ইন্ডিয়ানা ১৯তম রাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।

? ১৮২৩ – ইংরেজী শিক্ষা প্রসারের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় নিজ ব্যয়ে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন।

? ১৮৫১ – স্ত্রী শিক্ষার প্রসার ও সমাজকল্যাণমূলক কাজের জন্য বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

? ১৮৬২ – কানাডায় সর্বশেষ ফাঁসি কার্যকর করা হয় আসামি আর্থার লুকাসকে। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ ছিল।

? ১৮৯৪ – সারে পারিতে প্রথম মটর প্রদর্শনী শুরু হয়।

? ১৯০১ – মার্কোনি প্রথম বেতার সংকেত প্রেরণ করেন।

? ১৯০৭ – নিউজিল্যান্ডের সংসদ ভবন আগুনে ধ্বংস হয়ে যায়।

? ১৯১৭ – ব্রিটিশ জেনারেল অ্যাডমন্ড অ্যালানবি জেরুজালেমে প্রবেশ করেন এবং জেরুজালেমে মার্শাল ল’ ঘোষণা করেন।

? ১৯২৭ – সোভিয়েত সেনাবাহিনী চীনের গুয়ানজুতে প্রবেশ করে এবং শহরের বেশিরভাগ অংশ দখল করে সোভিয়েত ইউনিয়নের অংশ হিসাবে ঘোষণা দেয়।

? ১৯৩০ – ইতালি জাতিসংঘ পরিত্যাগ করে।

? ১৯৩৭ – দ্বিতীয় ইতালি-আবেসিনিয়া যুদ্ধ। ইতালির ‘লীগ অব ন্যাশনস’ ত্যাগ।

? ১৯৪১ – জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কারনে জার্মানী ও ইতালি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

? ১৯৪৬ – জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়।

? ১৯৫৮ – আপার ভোল্টা (বর্তমানে বুরকিনা ফাসো) ফ্রান্সের নিকট থেকে স্বায়ত্বশাসন লাভ করে।

? ১৯৬৪ – চে গুয়েভারা জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা দেন।

? ১৯৭১ – মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুর জেলা পাক হানাদার মুক্ত হয়।

? ১৯৮১ – সালভাদর গৃহ যুদ্ধের সময় এল সালভাদরের সেনাবাহিনী গেরিলা বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় গেরিলা সন্দেহে প্রায় ৯০০ সাধারণ নাগরিককে হত্যা করে।

? ১৯৮৩ – লে.জে. এরশাদ বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।

? ১৯৯১ – ইসির রাষ্ট্রপ্রধানরা রাজনৈতিক ইউনিয়ন গঠনের চুক্তিতে উপনীত হয়।

? ১৯৯৪ – প্রথম চেচনিয়া যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন সেনাবাহিনীকে চেচনিয়ায় প্রবেশের আদেশ দেন।

? ১৯৯৭ – থেকে বিশ্বের দেশগুলো পরিবেশ সংরক্ষণ বিষয়ক কিয়োটো চুক্তিতে স্বাক্ষর শুরু করে।

? ২০০১ – চীন আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে। ১৫ বছর ব্যাপী আলোচনা প্রক্রিয়ার পর চীনকে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য করা হয়।

.
#ইতিহাসে_আজকে_যাদের_জন্ম:?✔️✔️

? ১৮১০ – জন্মগ্রহণ করেছিলেন আরফ্রেড দুমুসে, তিনি ছিলেন উনবিংশ শতাব্দির বিখ্যাত কবি ও লেখক।

? ১৮৪৩ – জন্মগ্রহণ করেছিলেন রবার্ট কখ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীব বিজ্ঞানী।

? ১৮৬৮ – জন্মগ্রহণ করেছিলেন সুরেন্দ্রনাথ ঘোষ (দানীবাবু), তিনি ছিলেন একজন বাঙালি অভিনেতা।

? ১৮৮২ – জন্মগ্রহণ করেছিলেন মাক্স বর্ন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ ও গণিতবিদ।

? ১৯১১ – জন্মগ্রহণ করেছিলেন নাগিব মাহফুজ, তিনি ছিলেন নোবেল বিজয়ী মিশরীয় সাহিত্যিক।

? ১৯১৮ – জন্মগ্রহণ করেছিলেন আলেক্সান্দ্র্ সলজেনিৎসিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান সৈন্য ও লেখক।

? ১৯২২ – জন্মগ্রহণ করেছিলেন দিলিপ কুমার ওরফে ইউসুফ, তিনি ছিলেন পাকিস্তানী বংশোদ্ভুত অভিনেতা।

? ১৯২৪ – জন্মগ্রহণ করেছিলেন সমরেশ বসু (কালকূট), তিনি ছিলেন একজন বাঙালি কথাসাহিত্যিক।

? ১৯২৫ – জন্মগ্রহণ করেছিলেন পল গ্রীনগারড, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান স্নায়ুবিজ্ঞানী ও একাডেমিক।

? ১৯২৮ – জন্মগ্রহণ করেছিলেন খান আতাউর রহমান, তিনি ছিলেন বাংলাদেশী চলচ্চিত্রাভিনেতা, সুরকার, গায়ক ও চলচ্চিত্র নির্মাতা।

? ১৯৩৫ – জন্মগ্রহণ করেছিলেন প্রণব মুখোপাধ্যায়, তিনি ভারতীয় বাঙালি রাজনীতিবিদ তথা জাতীয় কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা।

? ১৯৫৪ – জন্মগ্রহণ করেছিলেন জার্মেইন জ্যাকসন, তিনি ছিলেন জ্যাকসন ৫-এর সদস্য ও মাইকেল জ্যাকসনের ভাই।

? ১৯৬৯ – জন্মগ্রহণ করেছিলেন বিশ্বনাথন আনন্দ, তিনি ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার।

? ১৯৮১ – জন্মগ্রহণ করেছিলেন হাভিয়ের সাভিয়োলা, তিনি আর্জেন্টাইন ফুটবলার।

? ১৯৮৪ – জন্মগ্রহণ করেছিলেন পি.জে.দ্য লেন, তিনি অস্ট্রেলিয়ান অভিনেতা ও গায়ক।

.
#ইতিহাসে_আজকে_যাদের_মৃত্যু:?✔️✔️

? ১৮৪০ – মৃত্যুবরণ করেন কোকাকুর, তিনি ছিলেন জাপানের সম্রাট।

? ১৯৩৮ – মৃত্যুবরণ করেন খৃস্টান লউস লাঙ্গে, নরওয়েজিয়ান ইতিহাসবিদ এবং শিক্ষাব্রতী, নোবেল পুরস্কার বিজয়ী।

? ১৯৪০ – মৃত্যুবরণ করেন দনা মিলস, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।

? ১৯৭১ – মৃত্যুবরণ করেন আ. ন. ম. গোলাম মোস্তফা, তিনি ছিলেন বাংলাদেশী সাংবাদিক।

? ১৯৭৮ – মৃত্যুবরণ করেন ভিঞ্চেন্ত দু ভিগ্নেয়াউদ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী ও একাডেমিক।

? ১৯৮০ – মৃত্যুবরণ করেন জহুর হোসেন চৌধুরী, তিনি ছিলেন একজন সাংবাদিক।

? ১৯৮২ – মৃত্যুবরণ করেন ড. প্রিয়দারঞ্জন রায়, তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রসায়নবিদ।

? ১৯৮৪ – মৃত্যুবরণ করেন ওস্তাদ মীর কাশেম খান।

? ১৯৯২ – মৃত্যুবরণ করেন মাইকেল রবিন্স, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।

? ২০০০ – মৃত্যুবরণ করেন ডেভিড লুইস, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।

? ২০০৬ – মৃত্যুবরণ করেন বিনয় মজুমদার, তিনি ছিলেন বাঙালি কবি।

? ২০১২ – মৃত্যুবরণ মুফতি ফজলুল হক আমিনী, তিনি ছিলেন বাংলাদেশের একজন ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ।

? ২০১২ – মৃত্যুবরণ করেন পণ্ডিত রবি শঙ্কর।

? ২০১৩ – মৃত্যুবরণ করেন গ্যারি রবিন্স, তিনি ছিলেন কানাডিয়ান কুস্তিগীর ও অভিনেতা।

.
#ইতিহাসে_আজকে_দিবস_সমূহ_ও_অন্যান্য:?✔️✔️

? আজ আন্তর্জাতিক পাহাড় দিবস।

? আজ জাতীয় ট্যাঙ্গো দিবস। (আর্জেন্টিনা)।

.
#বিশেষ_দৃষ্টি_আকর্ষণ????

প্রতিদিন ইতিহাসের এই দিনে জানতে হলে এবং
ভালো লাগলে লাইক কমেন্ট ফলো শেয়ার করে পাশে থাকুন।
ও এরমধ্যে কোন ঘটনা বাদ অথবা ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ( সংশোধন করে যুক্ত করে দেওয়া হবে )। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *