ইতিহাসের আজকের দিনের বিভিন্ন রকমের উল্লেখযেগ্য ঘটনা (১০ ডিসেম্বর)

মানব জীবনের প্রতিদিনকার বেশ কিছু বাস্তবতা কিংবা ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। ইতিহাস জাতীয় জীবনে সবসময় গুরুত্ব বহন করে।।।।
একদিন ২৪ ঘন্টা, ১৪৪০ মিনিট, ৮৬ হাজার ৪০০ সেকেন্ড, সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা।
চলুন তাহলে
জেনে নেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা,
বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু এবং দিবস সমূহ।??⏰??
.
ইতিহাসে আজকের ঘটনাবলী:?✔️✔️
? ১৮১৭ – মিসিসিপি ২০ তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।
? ১৮৬৮ – বিশ্বের প্রথম ট্রাফিক বাতি বসানো হয় লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনিস্টারের সামনে। লাল ও সবুজ গ্যাস বাতি ছিল সেগুলো।
? ১৮৮৪ – মার্ক টোয়েনের বর্ণবাদ বিরোধী উপন্যাস ‘এ্যাডভেঞ্চার অব হাকলবেরী ফিন’ প্রথম প্রকাশিত হয়।
? ১৮৯৮ – স্পেনের কবল থেকে কিউবা স্বাধীনতা লাভ করে।
? ১৯০১ – আলফ্রেড নোবেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।
? ১৯০২ – তাসমানিয়ায় (অস্ট্রেলিয়া) নারীরা ভোটাধিকার পায়।
? ১৯০৩ – ব্রিগেডিয়ার থাংনার নেতৃত্বে ইংগো-ভারতীয় যুক্ত বাহিনীর দু হাজারেরও বেশী সৈন্য জারিলা অতিক্রম করে তিববতের বিরুদ্ধে আগ্রাসী দ্বিতীয় যুদ্ধ বাঁধায়।
? ১৯০৬ – আমেরিকার প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট প্রথম আমেরিকান হিসেবে নোবেল পুরুস্কার পান।
? ১৯৪৮ – জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব মানবাধিকার ঘোষণা দেয় এবং মানুষের ব্যক্তিগত ও সামাজিক অধিকারের বিষয়টি অনুমোদন করে। এই দিন থেকেই বিশ্ব মানবাধিকার দিবস পালন করা শুরু হয়।
? ১৯৬৩ – জাঞ্জিবার স্বাধীনতা লাভ করে।
? ১৯৭১ – ভোলা, মাদারীপুর ও নড়াইল জেলা পাক হানাদার মুক্ত হয়।
? ১৯৭১ – সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন নিখোঁজ হন।
? ১৯৮৮ – আর্মেনিয়ায় এক ভয়াবহ ভূমিকম্পে ৪৫ হাজারেরও বেশি মানুষ মারা যায়, ৫ লাখ লোক গৃহহীন হয়।
? ১৯৮৯ – চেকোশ্লাকিভিয়ায় ৪১ বছর পর অকমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে।
? ২০০১ – সুইডেন ও নরওয়ের রাজধানীতে আলাদা আলাদাভাবে ২০০১ সালের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
? ২০০৭ – ক্রিস্টিনা ফর্নান্দেজ আর্জেন্টিনার প্রথম নির্বাচিত মহিলা প্রেসিডেন্ট হন।১৯৮২ – ১১৯ টি দেশের সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংষ কনভেনশনে স্বাক্ষরিত হয়।
.
ইতিহাসে আজকে যাদের জন্ম:?✔️✔️
? ১৮০৪ – জন্মগ্রহণ করেছিলেন কার্ল গুস্তাফ ইয়াকপ ইয়াকবি, তিনি ছিলেন বিখ্যাত জার্মান গণিতবিদ।
? ১৮১৫ – জন্মগ্রহণ করেছিলেন অ্যাডা লাভলেস, তিনি ছিলেন কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক।
? ১৮২১ – জন্মগ্রহণ করেছিলেন নিকোলাই নেক্রাসভ, তিনি ছিলেন রাশিয়ান কবি ও সমালোচক।
? ১৮৩০ – জন্মগ্রহণ করেছিলেন মিসেস এমিলি ডিকেনসন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কবি।
? ১৮৭০ – জন্মগ্রহণ করেছিলেন স্যার যদুনাথ সরকার, তিনি ছিলেন স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ।
? ১৮৭৮ – জন্মগ্রহণ করেছিলেন মাওলানা মহম্মদ আলী, তিনি ছিলেন খিলাফত আন্দোলনের অন্যতম সংগঠক।
? ১৮৮৮ – জন্মগ্রহণ করেছিলেন প্রফুল্ল চাকী, তিনি ছিলেন ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা।
? ১৮৯১ – জন্মগ্রহণ করেছিলেন নেলি শ্যাস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সুইডিশ কবি ও নাট্যকার।
? ১৯২৫ – জন্মগ্রহণ করেছিলেন সমর দাস, তিনি ছিলেন সংগীত পরিচালক।
? ১৯২৯ – জন্মগ্রহণ করেছিলেন সমর দাস, তিনি ছিলেন একজন বিখ্যাত বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।
? ১৯৩৪ – জন্মগ্রহণ করেছিলেন হাওয়ার্ড মার্টিন টেমিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট ও অধ্যাপক।
? ১৯৪১ – জন্মগ্রহণ করেছিলেন কয়ু সাকামটো, তিনি জাপানি শিল্পী, গীতিকার ও অভিনেতা।
? ১৯৪৮ – জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ জাইদান (আবু আব্বাস), তিনি পিএলএফ-এর (ফিলিস্তিন লিবারেশন ফ্রন্ট) প্রতিষ্ঠাতা।
? ১৯৬০ – জন্মগ্রহণ করেছিলেন কেনেথ ব্রানাঘ, তিনি উত্তর আইরিশ বংশোদ্ভূত ইংরেজ অভিনেতা পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
? ১৯৭৫ – জন্মগ্রহণ করেছিলেন জসিপ স্ককো, তিনি অস্ট্রেলিয়ান ফুটবল।
? ১৯৮৫ – জন্মগ্রহণ করেছিলেন চার্লি অ্যাডাম, তিনি স্কটিশ ফুটবল।
? ১৯৮৮ – জন্মগ্রহণ করেছিলেন নেভেন সুবটিক, তিনি সার্বিয়ার ফুটবল।
.ইতিহাসে আজকে যাদের মৃত্যু:?✔️✔️
? ১১৯৮ – মৃত্যুবরণ করেন ইবনে রুশদ, তিনি ছিলেন আরব-আন্দালুসীয় দার্শনিক ছিলেন।
? ১৮৯৬ – মৃত্যুবরণ করেন আলফ্রেড বের্নহার্ড নোবেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত সুইডিশ রসায়নবিদ, প্রযুক্তিবিদ ও ডিনামাইট আবিষ্কার করেন।
? ১৯২৬ – মৃত্যুবরণ করেন নিকোলা পাসিক, তিনি ছিলেন সার্বীয় রাজনীতিবিদ ও ৪৬ তম প্রধানমন্ত্রী।
? ১৯৩৬ – মৃত্যুবরণ করেন লুইগি পিরান্ডেলো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান লেখক ও নাট্যকার।
? ১৯৫৩ – মৃত্যুবরণ করেন আবদুল্লাহ ইউসুফ আলী, তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ পণ্ডিত ও অনুবাদক। আল কুরআনের ইংরেজী অনুবাদক হিসেবে সমগ্র বিশ্বে খ্যাতি লাভকারী একজন মুসলিম ব্যাক্তিত্ব ছিলেন।
? ১৯৬৮ – মৃত্যুবরণ করেন থিয়ান হান , তিনি ছিলেন চীনের বিখ্যাত নাট্যকার।
? ১৯৭১ – মৃত্যুবরণ করেন শহীদ বীরশ্রেষ্ঠ মোঃ রুহুল আমিন, তিনি ছিলেন বাংলাদেশী বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা।
? ১৯৮২ – মৃত্যুবরণ করেন ডক্টর আলী আজগর সুরূশ, তিনি ছিলেন ইরানের বিশিষ্ট লেখক ও অনুবাদক। তিনি ৭৪ বছর বয়সে মারা যান।
? ১৯৯৫ – মৃত্যুবরণ করেন আবুল কাশেম সন্দ্বীপ, তিনি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠদাতা।
? ১৯৯৮ – মৃত্যুবরণ করেন ওয়াং কানছাং পেইচিংয়ে, তিনি ছিলেন চীনের বিখ্যাত পারমাণবিক পদার্থবিদ, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
? ১৯৯৯ – মৃত্যুবরণ করেন রিক ডানকো, তিনি ছিলেন কানাডীয় গায়ক, গীতিকার, খাদ প্লেয়ার ও প্রযোজক।
? ২০০৪ – মৃত্যুবরণ করেন গ্যারি ওয়েব্ব, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক।
? ২০১০ – মৃত্যুবরণ করেন জন বেনেট ফেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।
? ২০১২ – মৃত্যুবরণ করেন ইয়াজউদ্দিন আহম্মেদ, তিনি ছিলেন বাংলাদেশের ১৩ তম রাষ্ট্রপতি।
.
ইতিহাসে আজকে দিবস সমূহ ও অন্যান্য:?✔️✔️
? আজ বিশ্ব মানবাধিকার দিবস।
? আজ জাঞ্জিবার স্বাধীনতা ( ১৯৬৩ সালে )।
বিশেষ দৃষ্টি আকর্ষণ????
প্রতিদিন ইতিহাসের এই দিনে জানতে হলে এবং ভালো লাগলে লাইক কমেন্ট ফলো শেয়ার করে পাশে থাকুন।এরমধ্যে কোন ঘটনা বাদ অথবা ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন(সংশোধন করে যুক্ত করে দেওয়া হবে)। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।