বিরল রোগে আক্রান্ত ‘টাইটানিক’ খ্যাত গায়িকা, পেশিতে পাচ্ছেন না জোর

হলিউডের জনপ্রিয় সিনেমা ‘টাইটানিক’ এর ‘মাই হার্ট উইল গো অন’ গানটি শোনেননি, এমন শ্রোতা পাওয়া বিরল। যেই গানটির পরই রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন কানাডিয়ান গায়িকা সেলিন ডিয়ন। তবে সেই গায়িকার জীবনেই এবার এলো বড়সড় বিপত্তি ।

এক বিরল স্নায়ুরোগে আক্রান্ত সেলিন। বিরল এই রোগের নাম ‘স্টিফ পার্সন সিনড্রোম’। যে রোগে কিনা দশ লক্ষের মধ্যে একজন আক্রান্ত হন। সম্প্রতি শিল্পী নিজেই জানিয়েছেন এই রোগের কথা। বাতিল করেছেন আগামী সব লাইভ শো। একটা দীর্ঘ সময় ধরে শারীরিক অসুস্থতা লেগেই ছিল গায়িকার।

সম্প্রতি যে ভিডিও শেয়ার করে নিজের অসুস্থতার খবর দেন সেখানে বলেন, ‘‘আমি একটা লম্বা সময় ধরে ভুগছি, বুঝে উঠতে পারছিলাম না কীভাবে এর মোকাবিলা করব। তাই সকলের সামনে আসতে সময়টা বেশি লাগল।’’

‘স্টিফ পার্সন সিনড্রোম’ রোগটায় মূলত পেশিতে টান পড়ে। যার ফলে পেশির উপর নিয়ন্ত্রণ থাকে না। যে কোনও সময় পড়ে গিয়ে চোট আঘাত পেতে পারেন। এই রোগে সম্পূর্ণ সেরে ওঠার পরিসংখ্যান খুব বেশি নেই। ডাক্তারের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করলে তবে কিছুটা ভাল থাকতে পারেন সেলিন।

গায়িকা নিজেই জানিয়েছেন এটি এক ধরনের অটো ইমিউন ডিসওর্ডার। তাই সুদূর ভবিষ্যতে কোন অনুষ্ঠানে দেখা যাবে না তাকে। যার জন্য তার শ্রোতাদের কাছে বার বার ক্ষমাও চেয়ে নেন তিনি। এখন তার অনুরাগীদের একটাই চাওয়া দ্রুত সেরে উঠুক সেলিন।

সূত্র: সিএনএন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *