DECEMBER -এর ১২ ,১৪ ,২১ হবে গুরূত্তপুর্ন, জানিয়ে দিলো শুভেন্দু অধিকারী
December 9, 2022

বঙ্গ বিজেপিনেতারা দীর্ঘদিন ধরেই ইঙ্গিত দিয়ে জানিয়ে চলেছেন যে রাজ্যে ডিসেম্বর মাসে বড় কিছু হতে চলেছে। আর এবার সেই ইঙ্গিত কেই আরও বাড়িয়ে দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন “১২, ১৪, ২১ খেয়াল রাখুন। দেখুন কি হয়। এই তিনটে দিনই খুবই গুরুত্বপপূর্ন। ওয়েট এন্ড ওয়াচ।”
যদিও এর থেকে বেশি কিছু সাংবাদিকদের আর বলতে চাননি তিনি। তবে এর আগে একবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন ‘ ডিসেম্বরেই তৃণমূল সরকার শেষ হয়ে যাবে।’
প্রসঙ্গত, বেশ কয়েকমাস ধরেই বিরোধী শিবির থেকে ডিসেম্বর মাস নিয়ে দেওয়া হচ্ছে ইঙ্গিত। কেউ ইঙ্গিত দিয়ে বলছেন সমস্ত মন্ত্রীর থাই হবে কারাগারে , আবার কেউ ইঙ্গিত দিয়ে বলছেন রাজ্যের শাসক দলের পতন হবে। সবমিলিয়ে রাজ্য রাজনীতি এখন ডিসেম্বরের শীতেও বেশ সরগরম।