ইতিহাসের আজকের দিনের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা (৮ ডিসেম্বর)

সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের কৌতূহলউদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলোকে স্মরণের উদ্যোগ নিয়েছি।

চলুন তাহলে জেনে নেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু এবং দিবস সমূহ।??⏰??

ইতিহাসে আজকের ঘটনাবলী:?✔️✔️

? ১৬০৯ – ইউরোপের দ্বিতীয় পাবলিক লাইব্রেরি চালু হয়।

? ১৭৯৪ – হেরাল্ড অব রুটল্যান্ডের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

? ১৮৬৮ – লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে প্রথম সড়ক বাতি প্রজ্জ্বলিত।

? ১৮৬৮ – জাপানে শুউগুনদের একনায়ক শাসনের অবসান ঘটে এবং এরপর থেকে সেদেশে সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া শুরু হয়।

? ১৮৮১ – ভিয়েনার রিং থিয়েটার পুড়ে যায়।

? ১৯১৪ – আর্জেন্টিনার উপকণ্ঠে একটি দ্বীপপুঞ্জের কাছে ফাল্কল্যান্ড সাগরে বৃটিশ ও জার্মানীর মধ্যে বড় ধরণের যুদ্ধ সংঘটিত হয়েছিল।

? ১৯১৭ – ব্রিটেনের কাছে জেরুজালেমের আত্মসমর্পণ।

? ১৯১৮ – ব্রিটেন জেরুজালেম দখল করে।

? ১৯২৩ – যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে বন্ধুত্ব চুক্তি হয়।

? ১৯৪১ – গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

? ১৯৪৬ – সংবিধান রচনার জন্য দিল্লিতে ভারতের গণপরিষদের প্রথম সভা হয়।

? ১৯৪৯ – চীনের জাতীয়তাবাদী নেতা চিয়াং কাইশেক মাওসেতুং এর নেতৃত্বে কমিউনিষ্ট দলের সমর্থকদের কাছে পরাজিত হওয়ার পর কিছু সংখ্যক সমর্থক নিয়ে তাইওয়ানে পালিয়ে যান।

? ১৯৫৪ – মিশরের কর্নেল নাসের কর্তৃক শহীদ আবদুল কাদের আওদাহসহ ইখওয়ানুল মুসলেমিনের ৫ নেতাকে ফাঁসি।

? ১৯৫৮ – নিখিল আফ্রিকা গণ সম্মেলন ঘানার রাজধানী আক্রায় অনুষ্ঠিত হয়।

? ১৯৭১ – ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের করাচী বন্দরে হামলা করে।

? ১৯৭১ – শেরপুরের নকলা পাক হানাদার মুক্ত হয়।

? ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ঘানা।

? ১৯৭৪ – গ্রীসে রাজতন্ত্র বিলুপ্ত হয়।

? ১৯৮৫ – দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা [সার্ক] গঠিত হয়।

? ১৯৮৭ – ফিলিস্তিনে ইহুদি বসতকারী ইজরায়েলের সৈন্যরা গাজা সীমান্তে এক সড়ক ‘দূর্ঘটনায়’ ৪ ফিলিস্তিনিকে হত্যা করে ও ৭ জনকে আহত করে। এর ফলে ইন্তিফাদা আন্দোলন শুরু হয়।

? ১৯৮৮ – আর্মেনিয়ায় ভূমিকম্পে লক্ষাধিক নিহত।

? ১৯৯১ – এই দিন রাশিয়া, বেলারুশ ও ইউক্রেইনের নেতারা একটি চুক্তির মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করেন এবং কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন করেন।

? ১৯৯৬ – জাকার্তায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন শুরু হয়।

? ১৯৯৭ – ৪৫ বছর বয়স্ক জেনী হিপলি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন এবং নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন।

? ২০০৯ – বাগদাদে এক বোমা বিষ্ফোরণে ১২৭ জন নিহত ও ৪৪৮ জন আহত হয়।

ইতিহাসে আজকে যাদের জন্ম:?✔️✔️

? ১৬২৬ – জন্মগ্রহণ করেছিলেন সুইডেনের রানি ক্রিশ্চিয়ানা, তিনি ছিলেন সুইডেনের রানী।

? ১৮৩২ – জন্মগ্রহণ করেছিলেন বিওর্নস্টার্নে বিওর্নসন, তিনি ছিলেন নোবেলজয়ী (১৯০৩) নরওয়েজীয় কবি ও নাট্যকার।

? ১৮৬৫ – জন্মগ্রহণ করেছিলেন জাক হাদামার্দ, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ।

? ১৯০০ – জন্মগ্রহণ করেছিলেন উদয়শঙ্কর, তিনি ছিলেন খ্যাতিমান নৃত্য শিল্পী।

? ১৯১৩ – জন্মগ্রহণ করেছিলেন চিনমোহন সেহানবীশ, তিনি ছিলেন কমিউনিস্ট বুদ্ধিজীবী ও ইতিহাসবিদ।

? ১৯২৭ – জন্মগ্রহণ করেছিলেন ব্রজেন দাস, তিনি ছিলেন ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতার।

? ১৯২৮ – জন্মগ্রহণ করেছিলেন এম এস আলীর, তিনি ছিলেন বাংলাদেশী সাংবাদিক।

? ১৯৪১ – জন্মগ্রহণ করেছিলেন জিওফ্রে চার্লস হার্স্ট, তিনি প্রাক্তন ইংরেজ ফুটবলার।

? ১৯৪২ – জন্মগ্রহণ করেছিলেন হেমন্ত কানিদকর, তিনি ভারতীয় ক্রিকেটার।

ইতিহাসে আজকে যাদের মৃত্যু:?✔️✔️

? ১৫৬০ – মৃত্যুবরণ করেন ফ্রেডরিক, তিনি ছিলেন সুইডেনের রাজা।

? ১৯০৩ – মৃত্যুবরণ করেন হার্বাট স্পেন্সার, তিনি ছিলেন খ্যাতনামা বৃটিশ চিন্তাবিদ ও দার্শনিক।

? ১৯২০ – মৃত্যুবরণ করেন শাইখুলহিন্দ হযরত মাওলানা মাহমুদ হোসাইন।

? ১৯৫৫ – মৃত্যুবরণ করেন হেরমান ভাইল, তিনি ছিলেন জার্মান গণিতবিদ।

? ১৯৭৮ – মৃত্যুবরণ করেন গোল্ড মেয়ার, তিনি ছিলেন ইসরাইলের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

? ১৯৮০ – মৃত্যুবরণ করেন বিটলসের কিংবন্তী গায়ক, গীতিকার ও শান্তিকর্মী জন লেনন নিউ ইয়র্কে মার্ক ডেভিড চাপম্যান নামক মানসিক ভারসাম্যবিহীন এক ব্যক্তির গুলিতে নিহত হন।

? ১৯৮৬ – মৃত্যুবরণ করেন আ. ন. ম. বজলুর রশীদ, তিনি ছিলেন বাংলাদেশী সাহিত্যিক ও শিক্ষাবিদ।

? ১৯৯১ – মৃত্যুবরণ করেন গর্ডন পিরী, তিনি ছিলেন মেলবোর্ন অলিম্পিক (১৯৫৬) তিন হাজার মিটার, পাঁচ হাজার মিটার ও ৬ মাইল দৌড় প্রতিযোগিতায় রেকর্ড সৃষ্টিকারী অ্যাথলিট।

? ১৯৯৬ – মৃত্যুবরণ করেন আনাম বজলুর রশীদ, তিনি ছিলেন শিক্ষাবিদ।

বিশেষ দৃষ্টি আকর্ষণ????

প্রতিদিন ইতিহাসের এই দিনে জানতে হলে এবং ভালো লাগলে লাইক কমেন্ট ফলো শেয়ার করে পাশে থাকুন।এরমধ্যে কোন ঘটনা বাদ অথবা ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন(সংশোধন করে যুক্ত করে দেওয়া হবে)। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে ???

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *