ঐন্দ্রিলার ‘ভালোবাসা’ সব্যসাচী কেমন আছেন এখন? উত্তরে যা বললেন নায়িকার মা

এক জীবনবিমা কর্মচারী কমিটির পক্ষ থেকে ঐন্দ্রিলা শর্মার জন্য একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল রোববার। সেখানে উপস্থিত মিডিয়ার সামনে মেয়েকে নিয়ে কথা বলেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা। চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। মেয়ের চলে যাওয়ার শোক কী এত জলদি কাটিয়ে ওঠা যায়। বার বার কেঁদে ফেলছিলেন।
ঐন্দ্রিলার মাকে বলতে শোনা যায়, বিধাতার সঙ্গে দড়ি টানাটানিতে হেরে গেলাম। ছটফটে মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল। সবাই সবার জায়গায় ফিরবেন জানেন, আমরা বাবা-মা বড্ড সাদা-কালো হয়ে গেলাম। ও যেন পরের জন্মে সুস্থ জীবনটা পায়। অনেক কষ্ট করল তো রোগভোগে।

এরপর ঐন্দ্রিলার মার কাছে সব্যসাচীকে নিয়ে প্রশ্ন রাখা হয়। যাতে তিনি জানান, ওর মানসিক পরিস্থিতি ঠিক নেই। আছে নিজের মতো করে। দিনকয়েক আগেও তিনি সব্যসাচী-ঐন্দ্রিলাকে নিয়ে পোস্ট করেছিলেন।

ঐন্দ্রিলার মৃত্যুর পরই সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিয়েছেন সব্যসাচী। ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন নিজের ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রোফাইল। মাঝে রটে যায় অসুস্থ সবস্যসাচী। যা নিয়ে প্রতিবাদ করেন সব্যসাচীর কাছের বন্ধু সৌরভ দাস। এক সংবাদমাধ্যমের কাছে বিরক্তি প্রকাশ করেছেন বামাখ্যাপা নিজেও। কেমন আছেন প্রশ্নে তিনি জানিয়েছিলেন, ইউটিউবের সৌজন্যে দিন কয়েক আগে নাকি আমিও মারা গিয়েছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *