BigNews: পুরীর কাছে হলো জোরালো ভূমিকম্প, কেঁপে উঠলো বাংলাদেশ

পুরীর কাছে বঙ্গোপসাগরে হলো ভূমিকম্প। যার জেরেও কেঁপে উঠলো ঢাকা , কক্সবাজার ও চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা। আজ সকাল ৯ টা ০৫ মিনিট নাগাদ অনুভূত হয় ভূমিকম্প। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পুরী এবং ভুবনেশ্বর থেকে ৪২১ ও ৪৩৪ কিমি দূরে।

অপরদিকে,যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) একই সময়ে বঙ্গোপসাগরে একটি ভূমিকম্পের তথ্য দিয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২।

আবহাওয়া অফিস জানায়, সোমবার সকাল ৯টা ২ মিনিট ৫২ সেকেন্ডে ভূকম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১, মাঝারি মানের।

জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বঙ্গোপসাগরের কলকাতা সীমান্তে। এটি ঢাকা থেকে ৫২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলটি বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে একদম পশ্চিমবঙ্গ এলাকা ঘেঁষে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *