মেয়ে দুয়ার পর ফের অন্তঃসত্ত্বা দীপিকা! কেরিয়ারে কি ইতি? ‘ককটেল ২’ নিয়ে এল বড় চমক

বলিউডের ‘মস্তানি’ কি তবে গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানাচ্ছেন? মা হওয়ার পর থেকেই দীপিকা পাড়ুকোনকে নিয়ে জল্পনার শেষ নেই। একমাত্র মেয়ে দুয়ার জন্মের পর সন্তানকে সময় দিতে একের পর এক বড় প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এমনকি ‘কল্কি’র (Kalki) মতো মেগা মুভির সিক্যুয়াল থেকেও বিরতি নিয়েছেন অভিনেত্রী। কিন্তু এরই মাঝে ছড়িয়ে পড়েছে জোড়া খবর— একদিকে ফের মা হওয়ার গুঞ্জন, অন্যদিকে রুপোলি পর্দায় তাঁর আইকনিক কামব্যাকের সম্ভাবনা।
মেয়ের জন্যই কি কাজ থেকে দূরে?
দীপিকা অন্তঃসত্ত্বা থাকাকালীন শ্যুটিং চালিয়ে গেলেও দুয়া আসার পর নিজেকে গুটিয়ে নেন। শোনা যায়, তিনি চান না তাঁর সন্তান অন্য কারও কাছে বড় হোক। মেয়ের প্রতিটি কাজ নিজে হাতে করতে চান বলেই অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। এর ফলে ‘কল্কি’র নির্মাতারা গল্পের মোড় ঘুরিয়ে দিতে বাধ্য হন। এমনকি শ্যুটিং সেটে দীপিকার ‘৮ ঘণ্টা কাজের দাবি’ নিয়েও বলিউডে কম বিতর্ক হয়নি।
ফের কি মা হতে চলেছেন দীপিকা?
সম্প্রতি বি-টাউনে জোর গুঞ্জন, দীপিকা নাকি দ্বিতীয়বার মা হতে চলেছেন। যদিও দুয়ার জন্মের পর তিনি এখনও পুরোদমে শ্যুটিং ফ্লোরে ফেরেননি, তাই এই খবর অনুরাগীদের মনে বড় প্রশ্ন তুলে দিয়েছে— তবে কি আরও দীর্ঘ সময়ের জন্য পর্দা থেকে হারিয়ে যাবেন প্রিয় নায়িকা?
‘ভিরোনিকা’ ফিরছে ম্যাডক ফিল্মসে!
এতসব জল্পনার মাঝেই এল খুশির খবর। ২০১২ সালে ‘ককটেল’ ছবিতে ‘ভিরোনিকা’র চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন দীপিকা। সম্প্রতি তাঁকে ম্যাডক ফিল্মসের অফিসে দেখা যাওয়ায় শুরু হয়েছে নতুন চর্চা। শোনা যাচ্ছে, ‘ককটেল ২’-এর জন্য নাকি ইতিমধ্যেই নিজের অংশের শ্যুটিং সেরে ফেলেছেন দীপিকা। আগামী জুন মাসেই মুক্তি পেতে পারে এই ছবি। সাইফ আলি খান ও ডায়ানা পেন্টি অভিনীত এই কালজয়ী ছবির সিক্যুয়াল দিয়েই কি দীর্ঘ বিরতি ভাঙবেন দীপিকা?
যদিও এই বিষয়ে অভিনেত্রী বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে প্রিয় নায়িকার পর্দায় ফেরার খবরে আপাতত স্বস্তিতে দীপিকা-ভক্তরা।