শুটিং সেটেই কি গ্রেফতার হচ্ছিলেন জ্যাকলিন? অক্ষয় কুমারের ‘ভয়ঙ্কর’ প্র্যাঙ্কে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী!

অক্ষয় কুমার মানেই সেটে হাসি-ঠাট্টা আর সহ-অভিনেতাদের নাকানিচোবানি খাওয়ানো। কিন্তু অক্ষয়ের সেই প্র্যাঙ্কই যে একসময় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের কাছে দুঃস্বপ্নের মতো ছিল, তা এবার ফাঁস হলো কুইজ রিয়্যালিটি শো ‘হুইলস অফ ফরচুন’-এর মঞ্চে। সঞ্চালক অক্ষয়ের সামনেই তাঁর পুরোনো কীর্তির কথা তুলে ধরলেন জ্যাকলিন।
কী ঘটেছিল সেই দিন?
ঘটনাটি ২০১০ সালের, যখন সাজিদ খানের ‘হাউসফুল’ ছবির আইটেম সং ‘ধন্নো’-র শুটিং চলছিল। বলিউডে তখন একেবারেই নতুন জ্যাকলিন। সেটে প্রচুর নিরাপত্তারক্ষী দেখে জ্যাকলিন অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, এত পুলিশ কেন? ব্যাস! এই সুযোগটাই লুফে নেন অক্ষয়। গম্ভীর মুখে তিনি জ্যাকলিনকে বলেন, “তুমি নিশ্চয়ই বড় কোনো ভুল করেছ। এই পুলিশরা শুধু তোমার জন্যই এসেছে। শুটিং শেষ হলেই তোমাকে সোজা থানায় নিয়ে যাবে!”
মানসিকভাবে ভেঙে পড়েন জ্যাকলিন:
অক্ষয়ের সেই গম্ভীর কণ্ঠস্বর শুনে এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন জ্যাকলিন যে, পুরো গানের শুটিং জুড়ে তিনি কুঁকড়ে ছিলেন। তিনি ভেবে পাচ্ছিলেন না তাঁর অপরাধ কী। জ্যাকলিনের কথায়, “অক্ষয়ের ওই রসিকতা আমাকে দীর্ঘক্ষণ মানসিকভাবে বিপর্যস্ত করে রেখেছিল।” পরে সবটা জানতে পারলেও সেই আতঙ্ক তিনি ভুলতে পারেননি।
ভুল স্বীকার অক্ষয়ের:
জ্যাকলিনের মুখে এই পুরোনো স্মৃতি শুনে শো-এর মঞ্চে প্রকাশ্যেই ক্ষমা চেয়ে নেন অক্ষয় কুমার। তিনি বলেন, “যদি আমি এমনটা করে থাকি, তবে আমি ক্ষমাপ্রার্থী।” তবে একইসঙ্গে অক্ষয় যোগ করেন, মানুষের সবসময় হাসিখুশি থাকা উচিত। প্র্যাঙ্ক ততক্ষণই করা যেতে পারে যতক্ষণ তা অন্য কাউকে কষ্ট না দেয়।
বলিউডে অক্ষয়-জ্যাকলিন জুটির রসায়ন দারুণ হলেও, তাঁদের সম্পর্কের শুরুর এই ‘