“কেউ আমাদের আলাদা করতে পারবে না, ভগবানও নন!” বিচ্ছেদ জল্পনায় বিস্ফোরক গোবিন্দ-পত্নী সুনীতা

লিপাড়ার অন্দরে গত কয়েকদিন ধরেই এক গুঞ্জন ডালপালা মেলছিল— নব্বইয়ের দশকের সুপারস্টার গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার দীর্ঘ ৩২ বছরের দাম্পত্যে নাকি চিড় ধরেছে! তবে সেই জল্পনা যে কতটা ভিত্তিহীন, তা বুঝিয়ে দিতে এক মুহূর্ত সময় নষ্ট করলেন না খোদ সুনীতা। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত রণংদেহি মূর্তিতে ধরা দিলেন তিনি।
“ডিভোর্স? পাগল নাকি!” বিচ্ছেদের খবর যাঁরা রটিয়েছেন, তাঁদের সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সুনীতা বলেন, “আমাদের দুজনকে এভাবে একসঙ্গে, এত কাছাকাছি দেখেও কি মানুষ বুঝতে পারছে না? যদি সত্যিই কোনও সমস্যা থাকত, তবে কি আমরা এভাবে পাশে থাকতাম? আমাদের মধ্যে তখন যোজন যোজন দূরত্ব থাকত।” গণেশ চতুর্থীর উৎসবেও দুজনকে হাতে হাত রেখে প্রার্থনা করতে দেখা গেছে, যা দেখে নেটিজেনদের একাংশ আগেই বুঝেছিলেন খবরটি স্রেফ রটনা।
এক অদ্ভুত অধিকারবোধ দীর্ঘ তিন দশকের দাম্পত্যে অনেক চড়াই-উতরাই দেখেছেন এই জুটি। কিন্তু এবার সুনীতার গলার স্বরে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস ও অধিকারবোধ। তিনি জোর দিয়ে বলেন, “কেউ আমাদের আলাদা করতে পারবে না। ভগবানও নন। আমার গোবিন্দ শুধু আমারই, আর কারও নয়।” সুনীতার এই সাফ জবাবে পরিষ্কার হয়ে গিয়েছে যে, বিচ্ছেদের খবর স্রেফ ভুয়ো এবং ভিত্তিহীন।
অটুট বলিউডের আদর্শ জুটি বর্তমানে বলিউডের একের পর এক হাই-প্রোফাইল বিয়ে যখন তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে, তখন গোবিন্দ-সুনীতা আজও অটুট। সুনীতা আবারও বুঝিয়ে দিলেন, গোবিন্দার ব্যক্তিগত ও পেশাদার জীবনের আসল চালিকাশক্তি ও স্তম্ভ হলেন তাঁর স্ত্রী-ই। বিচ্ছেদের জল্পনায় যাঁরা জল মাপছিলেন, তাঁদের মুখে ঝামা ঘষে দিয়ে এই তারকা দম্পতির ভালোবাসা আরও একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রিয় তারকার সংসার ভাঙছে না জেনে স্বস্তির নিশ্বাস ফেলছেন ভক্তরাও।