ভোট নয় যেন যুদ্ধক্ষেত্র! দ্বিতীয় দফায় রেকর্ড ২,৩২১ কোম্পানি বাহিনী, কলকাতায় কত? দেখুন তালিকা!

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ নির্বাচন কমিশন। প্রথম দফার অশান্তি থেকে শিক্ষা নিয়ে এবার রণক্ষেত্রের চেহারা নিতে চলেছে বাংলার ভোট ময়দান। আগামী ২৯ এপ্রিল রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ। আর এই দফার জন্য মোতায়েন করা হচ্ছে আকাশছোঁয়া ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!
কলকাতায় কত ফোর্স? দেখে নিন হাই-ভোল্টেজ তালিকা:
দ্বিতীয় দফার ভোটে অশান্তি রুখতে পুলিশ কমিশনারেট ও জেলা ভিত্তিক বাহিনীর বিন্যাস এক নজরে:
-
কলকাতা: ২৭৩ কোম্পানি বাহিনী।
-
ডায়মন্ড হারবার পুলিশ জেলা: ১৩৫ কোম্পানি।
-
হাওড়া (গ্রামীণ ও কমিশনারেট): ২৫৭ কোম্পানি।
-
পূর্ব বর্ধমান: ২৬০ কোম্পানি।
-
ব্যারাকপুর: ১৬০ কোম্পানি।
-
কৃষ্ণনগর ও রানাঘাট: ২৮৫ কোম্পানি।
-
হুগলি (গ্রামীণ): ২৩৪ কোম্পানি।
-
বিধাননগর: ৫০ কোম্পানি।
ডায়মন্ড হারবারে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ কমিশনের!
ভোটের ঠিক আগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে বড়সড় পদক্ষেপ নিল কমিশন। কর্তব্যে গাফিলতি ও পক্ষপাতিত্বের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই এবং এসডিপিও সজল মন্ডল-সহ মোট ৫ জন শীর্ষ পুলিশ আধিকারিককে। এমনকি পুলিশ সুপার ঈশানী পালকেও কড়াভাবে সতর্ক করা হয়েছে। আজ বিকালের মধ্যেই এই নির্দেশ কার্যকর করার চরম বার্তা দেওয়া হয়েছে মুখ্যসচিবকে।
ভিনরাজ্য থেকে আসছেন দুঁদে অফিসাররা
শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে পাঞ্জাব, হরিয়ানা ও মধ্যপ্রদেশ থেকে উড়িয়ে আনা হচ্ছে আরও ১১ জন বিশেষ পুলিশ পর্যবেক্ষককে। রাজ্যের নিরাপত্তা অধিকর্তা মনোজ ভার্মাকে চিঠি দিয়ে তাঁদের নিরাপত্তা ও গাইড নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সিইও দফতর। শনিবার নিজেই আরামবাগ, বনগাঁ ও ব্যারাকপুরের মতো স্পর্শকাতর এলাকাগুলি পরিদর্শন করেন সিইও মনোজ কুমার আগরওয়াল।