OMG! পেশায় রেলওয়ে কর্মচারি, কোনও কাজ ছাড়াই বেতন পান ১৩ কোটি টাকা!

আয়ার‍ল্যান্ডের জাতীয় রেলওয়ে নেটওয়ার্কের একজন ব্যবস্খাপক দাবি করেছেন, শুধু দুপুরের খাবার আর দৈনিক পত্রিকা পড়ার জন্য মাসে বেতন পেয়েছেন প্রায় ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (১৩ কোটি ১৮ লাখ ৫ হাজার ৬৫০ টাকা)।

শুনতে অদ্ভুদ শোনালেও আইরিশ কর্মকতা মিলসের ক্ষেত্রে ব্যাপারটি একেবারেই ভিন্ন। ২০১৪ সালে নিজ প্রতিষ্ঠানের গোপন তথ্য ফাঁসের পর ধীরে ধীরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। এরপর দিনের বেশিরভাগ সময় দুপুরের খাবার খেয়ে এবং সংবাদপত্র পড়ে সময় কাটান। আর প্রতি মাসে নিয়মিত বেতন ঢুকছে পকেটে।

আয়ারল্যান্ডের ওয়ার্কপ্লেস রিলেশন কমিশনকে (ডব্লিউআরসি) মিলস বলেন, আমি দুটি সংবাদপত্র টাইমস ও ইন্ডিপেন্ডেন্ট এবং একটি স্যান্ডউইচ কিনি। পরে কম্পিউটার চালু করি, আমি ইমেল দেখি। যদিও কাজের সঙ্গে সম্পর্কিত কোনও ইমেল নেই, কোনও টেক্সটও নেই, কোনও সহকর্মীর সঙ্গে যোগাযোগ নেই।

তিনি আরো বলেন, পত্রিকা এবং নাস্তা শেষ করে সকাল ১০টা ৩০ মিনিটে ইমেইল চেক করি। যেটির উত্তর দেওয়া প্রয়োজন হয়। কোনও কাজ থাকলে তা করি। কিন্তু আমি বলবো, যদি আমাকে সপ্তাহ একবারও কাজ করতে দেওয়া হয় তবে রোমাঞ্চিত হবে।

সূত্র: ভাইস, অডিটিসেন্ট্রাল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *