কাঁকড়ার কামড়ে সাপের মুণ্ডুচ্ছেদ! গাছের ওপর বসে আস্ত সাপ চিবিয়ে খাচ্ছে কাঁকড়া, হাড়হিম করা ভিডিও ভাইরাল!

প্রকৃতির নিয়ম বড়ই বিচিত্র! এখানে কে কখন শিকারি আর কে কখন শিকার হবে, তা বলা দায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক হাড়হিম করা ভিডিও ভাইরাল হয়েছে যা খাদ্যশৃঙ্খলের চিরাচরিত সমীকরণকে কার্যত ওলটপালট করে দিয়েছে। সাধারণত সাপকে আমরা কাঁকড়া বা ছোট ব্যাঙ খেতে দেখি, কিন্তু এবার দেখা গেল ঠিক উল্টো চিত্র। এক খুদে কাঁকড়া অবলীলায় চিবিয়ে খাচ্ছে বিষধর সাপের মাথা!

ঘটনাটি ঠিক কী?
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি কাঁকড়া তরতরিয়ে গাছের গুঁড়ি বেয়ে ওপরে উঠছে। প্রথম নজরে স্বাভাবিক মনে হলেও, ভালো করে লক্ষ্য করলে দেখা যায় তার শক্তিশালী সাঁড়াশি বা থাবায় ধরা রয়েছে একটি সাপের কাটা মাথা। ক্যামেরাটি একটু নিচের দিকে নামতেই দেখা যায়, সাপটির ধড় থেকে বিচ্ছিন্ন বাকি অংশটি নিথর অবস্থায় মাটিতে পড়ে আছে।

মৃত্যুর মুখেও নড়ছে সাপের মুখ!
ভিডিওটির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেও সাপটির চোখ ছিল খোলা এবং মুখ নড়ছিল। যেন মৃত্যুর অন্তিম মুহূর্তেও এক চরম যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটছিল সেখানে। অন্যদিকে, কাঁকড়াটিকে দেখা যায় অত্যন্ত নিস্পৃহভাবে, ঠিক যেন শসা খাওয়ার মতো করে সাপের মাথাটি চিবিয়ে উপভোগ করছে।

নেটপাড়ায় ব্যাপক শোরগোল
@natureismetal নামক ইনস্টাগ্রাম পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। সেখানে এই কাঁকড়াটিকে ভারতীয় স্থল কাঁকড়ার ‘জন উইক’ হিসেবে অভিহিত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রজাতির কাঁকড়া সাধারণত ফল, লতাপাতা বা পচা মৃতদেহ খেয়ে বেঁচে থাকে। তবে উচ্চ প্রোটিনযুক্ত মাংসের লোভ সামলানো এদের পক্ষে কঠিন। সুযোগ পেলেই এরা শিকার করতে দ্বিধা করে না। কাঁকড়াটি সাপটিকে নিজে মেরেছে নাকি মৃত অবস্থায় পেয়েছে তা নিশ্চিত না হলেও, যেভাবে নিখুঁতভাবে সাপের মাথাটি কাটা হয়েছে, তা দেখে বিষ্মিত নেটিজেনরা।

নেটিজেনদের প্রতিক্রিয়া:
ভিডিওটি পোস্ট হতেই মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। এক ব্যবহারকারী লিখেছেন, “বিশ্বাসই করতে পারছি না যে একটা কাঁকড়া এমনটা করতে পারে!” অন্য একজন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, “সাপের মাথাটা যেভাবে কাটা হয়েছে, মনে হচ্ছে কোনো ধারালো ছুরি ব্যবহার করা হয়েছে।” আবার কেউ কেউ প্রকৃতির নিষ্ঠুরতার কথা স্মরণ করে লিখেছেন, “আজ শিকারি নিজেই শিকারে পরিণত হলো, এটাই প্রকৃতির বিচার।”

 

View this post on Instagram

 

A post shared by Nature Is Metal (@natureismetal)