BigNews: ৪ ডিসেম্বর রাত ১২ টার পর ১০ মিনিটের জন্য বন্ধ থাকবে পরিষেবা, জেনেনিন বিস্তারিত

ট্রেনের অসংরক্ষিত টিকিট কাটার প্রক্রিয়া আগামী ৪ ডিসেম্বর রাত ১২.০৫ থেকে ১২.১৫ পর্যন্ত বন্ধ থাকবে। ইতিমধ্যে রেল যাত্রীদের সুবিধার্তে এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রযুক্তিগত উন্নতিকরণের জন্যই ইউটিএস ১০ মিনিটের জন্য বন্ধ থাকবে।

১০ মিনিট পর ফের স্বাভাবিক ভাবেই চালু হয়ে যাবে রেলের টিকিট সংক্রান্ত পরিষেবা। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন রাতে রেলের সফটওয়্যার রিবুট করা হবে।

প্রসঙ্গত, প্রতিনিয়ত অনালাইনে বুকিং হচ্ছে বিভিন্ন টিকিট। দিন দিন বাড়ছে যাত্রীদের চাপ আর সেই চাপ এ যাতে হুট্ করে প্রযুক্তিগত কোনো সমস্যা না হয় সেই কারণেই প্রায়ই রেলের সফটওয়্যার আপডেট করা হয়।যাত্রী স্বচ্ছন্দ থেকে শুরু করে টিকিট প্রক্রিয়া সকল ক্ষেত্রেই কর্তৃপক্ষ এখন নিচ্ছে উন্নত প্রযুক্তির সহায়তা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *