টস জিতে রাজস্থান রয়্যালসকে ১৯০ রানের টার্গেট দিল পাঞ্জাব কিংস, সর্বাধিক রান বেয়ারস্টোর

আইপিএলে প্লে অফের স্থান অর্জন করতে চায় সকল দলই। আজ রাজস্থান রয়্যালসের ম্যাচ জিততে প্রয়োজন ১৯০ রান। আজ টস জিতে ব্যাট করতে নেমে ছিল পাঞ্জাব কিংস। ৪০ বলে অসাধারণ ব্যাট করে সর্বাধিক ৫৬ রান করেন জনি বেয়ারস্টো। আবার অন্যদিকে চাহাল ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছে। চাহালের উইকেট সংখ্যা বেড়ে হলো ২২।

ব্যাটে নেমে রাজস্থান রয়্যালসের সামনে ১৯০ রানের টার্গেট দিল পাঞ্জাব কিংস। ওপেনিং এ জনি বেয়ারস্টো ও শিখর ধাওয়ান ৪ ওভারে ৪৭ রান করেন। ৬ ওভারে অশ্বিনের বলে আউট হন শিখর ধাওয়ান। এক হাতে অসাধারণ ক্যাচ ধরেন জস বাটলার। এই ক্যাচটিকে টুর্নামেন্টের সেরা ক্যাচগুলির মধ্যে ধরা হবে। চাহালের বলে আউট হন ভানুকা রাজাপক্ষ এবং চাহালের দ্বিতীয় শিকার ময়াঙ্ক আগরওয়াল।

শেষ ওভারে জিতেশ শর্মা ও ঋষি ধাওয়ানের অসাধারণ ব্যাটের কারণে লড়াইয়ের মতো জায়গায় পৌঁছে যায় পাঞ্জাব কিংস। কিন্তু ১৫ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ছিল ৪ উইকেটে ১২২ রান। পাঞ্জাব কিংস সেখান থেকে পৌঁছে গেলো ১৮৯ রানে। শেষ ওভারে রাজস্থানের পক্ষ থেকে বল করতে এসেছিলো কুলদীপ সেন। তার বলে একটি ছয় ও ২টি চার মারেন জিতেশ। এতেই ১৮৯ রানে পৌঁছে যায় পাঞ্জাব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *