OMG! চলন্ত অবস্থায় বাসচালকের হার্ট অ্যাটাক, স্টিয়ারিঙেই মৃত্যু, অতঃপর…যা ঘটলো

বাস চালাতে চালাতেই হার্ট অ্যাটাক হল চালকের। স্টিয়ারিঙের উপর ঢলে পড়েন তিনি। নিয়ন্ত্রণহীন বাস এর পর সিগন্যালে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে ধাক্কা মারে। তাতেই মৃত্যু হয় এক পথচারীর। আহত হন একাধিক।
আহতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন। পরে ঐ বাস থেকে উদ্ধার করা হয় চালকের দেহ। চিকিৎসকেরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকেই চালক হরদেব পাল (৬০)

এর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে।
জবলপুর শহরের একটি ট্র্যাফিক সিগন্যালের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, সিগন্যালে দাঁড়িয়ে আছে একাধিক মোটরসাইকেল এবং রিকশা। আচমকা পিছন থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেগুলিকে ধাক্কা মারে। বাসটিও পরে উল্টে যায়। পুলিশ জানিয়েছে, ঐ বাসটি চালাচ্ছিলেন হরদেব নামের এক চালক। তিনি গত দশ বছর ধরেই শহরে ‘মেট্রো বাস’ চালাচ্ছেন। আচমকাই বাস চালাতে চালাতে তার হার্ট অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গেই তিনি ঢলে পড়েন স্টিয়ারিঙের উপর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঐ বাসের যাত্রী এবং দুই শিশু-সহ মোট ছ’জন গুরুতর আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি এক প্রৌঢ়কেও ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে সেখানেই তার মৃত্যু হয়। তবে বাসের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে পুলিশের দাবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *