BigNews: জুবিন নোটিয়ালের ACCIDENT, জেনেনিন কেমন আছেন জনপ্রিয় গায়ক ?

বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন নোটিয়াল দুর্ঘটনার শিকার হয়েছেন। এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হয়েছে মুম্বাইয়ের একটি হাসপাতালে। ওই দুর্ঘটনায় তার হাতের কনুই ভেঙে গেছে। মাথা ও পাজরে তার গুরুতর চোট লেগেছে।

এইমুহূর্তে তিনি রয়েছেন ডাক্তারদের কড়া নজরে। চিকিৎসকরা তাকে নিজের ডান হাত নড়া -চড়া করতে বারণ করা হয়েছে। জানাগেছে একটি বিল্ডিঙের সিঁড়ি থেকে নামার সময় গুরুতর চোট পান। আর তারপরেই তাকে সেখান থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক হলেন জুবিন নোটিয়াল। গত কয়েক বছর ধরে সুপারহিট গানের তালিকায় তিনি রয়েছেন প্রথম সারিতে। কাবিল সিনেমার টাইটেলে গান গেয়ে তিনি তরুণ সমাজে ব্যাপক সাড়া ফেলে দেন। তারপর তার কণ্ঠ থেকে পর পর পাওয়া যায় বিভিন্ন সুপারহিট গান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *