কানের লোমের জন্য পুরষ্কার জয়ী ‘অ্যান্টনি ভিক্টর’, পুরুস্কার পেয়ে হলেন গর্বিত

দেহের অবাঞ্ছিত রোম তুলতে নারী-পুরুষ নির্বিশেষে কত কিছুই না করেন। কিন্তু ভারতেরই অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক, তার কানের লতির সবচেয়ে বড় রোমের ছবি দিয়ে চলে এসেছেন আলোচনার কেন্দ্রে।

স্থানীয় মানুষের কাছে অবসরপ্রাপ্ত ঐ শিক্ষক ‘ইয়ার-হেয়ার মাস্টার’ নামেই পরিচিতি পেয়েছেন। তার নাম অ্যান্টনি ভিক্টর। তার কানের লতির বাইরের অংশ থেকে যে রোম বেরিয়েছে, তার দৈর্ঘ্য প্রায় ৭ ইঞ্চি।

যদিও এই রোমের দৈর্ঘ্যের জন্য তাকে বিশেষ কোনো পরিচর্চা করতে হয়নি। শুধু দীর্ঘ দিন তিনি দুই কানের কোনো লোম কাটেননি। বিশেষ এই বৈশিষ্ট্যের জন্য অ্যান্টনি দেশের নানা জায়গা থেকে পুরষ্কারও পেয়েছেন।

যদিও এই ঘটনা প্রথম নয়। ২০০৩ সালে রাধাকান্ত বাজপেয়ী নামের এক ব্যক্তিও তার এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য প্রচারের আলোয় এসেছিলেন।

সূত্র: আনন্দবাজার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *