TECH: এবার ঝামেলামুক্ত বিমানযাত্রা হবে নিশ্চিতে, ভারতে চালু নতুন প্রযুক্তি

বিরামহীন ও ঝামেলামুক্ত বিমানযাত্রা নিশ্চিতের লক্ষ্যে ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি (এফআরটি- মুখ শনাক্তের প্রযুক্তি) ব্যবস্থা চালু করেছে ভারত। বৃহস্পতিবার দেশটির কয়েকটি বিমানবন্দরে এ ব্যবস্থা চালু হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ প্রকল্পে মূলত মুখ শনাক্তের মাধ্যমে বিমানবন্দরের বিভিন্ন চেকপয়েন্টে যাত্রীদের কাগজ ও সংস্পর্শবিহীন প্রক্রিয়ায় পরিচয় নিশ্চিত হওয়া যাবে। যা যাত্রীদের বোর্ডিং পাসের সঙ্গে সংযুক্ত করা হতে পারে।

প্রথম ধাপে সাতটি বিমানবন্দরে অভ্যন্তরীণ বিমানযাত্রীদের এ এফআরটি চালু হবে। বৃহস্পতিবার দিল্লি, বেঙ্গালুরু ও বারানসিতে এ প্রযুক্তিতে সেবা শুরু হয়েছে।

এরপর ২০২৩ সালের মার্চের মধ্যে হায়দরাবাদ, কলকাতা, বিজয়ওয়াড়া বিমানবন্দরে চালু হবে এ সেবা। পর্যায়ক্রমে ভারতের সব বিমানবন্দর এ প্রযুক্তির আওতায় আসবে।

এ সেবার জন্য দিজি যাত্রা অ্যাপে আধার কার্ড ও নিজের ছবি তোলার মাধ্যমে নিবন্ধন করতে হবে। এ প্রযুক্তিতে কোনো পারসোনালি আইডেন্টিফিয়েবল ইনফরমেশন (পিআইআই) নেই। যাত্রীদের আইডি ও ভ্রমণের তথ্য যাত্রীদের স্মার্টফোনে একটি সুরক্ষিত ওয়ালেটে সংরক্ষিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *