SSC: ১৮৩ জনের চাকরি বাতিল, জেনেনিন কতজন কোন SUBJECT-এর

অযোগ্য হয়েও ভুয়ো সুপারিশের মাধ্যমে মিলেছে চাকরি। সম্প্রতি এমন ১৮৩ জনের তালিকা প্রকাশ করেছে SSC। মূলত টো১৬ সালে SSC নবম-দশম পরীক্ষায় এই ভুয়ো সুপারিশের মাধ্যমে ১৮৩ জনের নিয়োগ করা হয়েছিল।

আর এবার দেখেনিন এই তালিকায় বিষয় অনুযায়ী কত জন শিক্ষকের চাকরি বাতিল হলো। ভুয়ো শিক্ষকের তালিকায় রয়েছেন ২১ জন বাংলার শিক্ষক, ৫৭ জন ইংরেজি শিক্ষক, ৩০ জন ভূগোলের শিক্ষক, ১৭ জন ইতিহাস, ২২ জন জীবন বিজ্ঞানের শিক্ষক, ১৮ জন অংকের শিক্ষক ,১৮ জন ভৌতবিজ্ঞানের শিক্ষক।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন মন্ত্রী থেকে আমলা। ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার কড়া হয়েছে। বিচারপতি গাঙ্গুলি কিছুদিন আগেই নির্দেশ দিয়েছিলেন যারা অসাধু উপায়ে চাকরি নিয়েছে তারা যেন নিজে থেকেই পদত্যাগ করে নইলে তিনি কড়া পদক্ষেপ নেবেন বলে হুঁশিয়ারি দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *