বাংলার ভোটে অমিত শাহের ‘মাস্টারস্ট্রোক’! রাতভর গোপন বৈঠকে বদলাচ্ছে জেতার ফর্মুলা?

আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলা জয় করতে এবার অভূতপূর্ব রণকৌশল সাজাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেবল হাই-ভোল্টেজ জনসভা বা রোড-শো নয়, শাহের এবারের নিশানায় রয়েছে তৃণমূল স্তরের মাইক্রো-ম্যানেজমেন্ট। বিশেষ সূত্রের খবর, মাঠপর্যায়ের প্রকৃত পরিস্থিতি বুঝতে এবং সাংগঠনিক ঘাটতি মেটাতে স্বরাষ্ট্রমন্ত্রী খোদ জেলাগুলোতে রাত কাটাচ্ছেন এবং দলীয় কর্মীদের সাথে গভীর রাত পর্যন্ত ম্যারাথন বৈঠক করছেন।

৫ বিভাগে ভাগ করে ‘সার্জিক্যাল’ অপারেশন:
বিজেপি বাংলাকে সাংগঠনিকভাবে পাঁচটি প্রধান বিভাগে বিভক্ত করেছে— শিলিগুড়ি, বালুরঘাট, দুর্গাপুর, খড়গপুর এবং হুগলি। শাহের পরিকল্পনা হলো, প্রতিটি বিভাগে একটি করে রাত কাটানো এবং সরাসরি কর্মীদের থেকে গ্রাউন্ড রিপোর্ট নেওয়া। ইতিমধেই ১০ই এপ্রিল খড়গপুরে এবং ১৩ই এপ্রিল দুর্গাপুরে তাঁর এই ‘রাত্রিকালীন মিশন’ সম্পন্ন হয়েছে।

রাত ৯টা থেকে মধ্যরাত: শাহের আসল ক্লাস!
খড়গপুর ও দুর্গাপুরে দেখা গিয়েছে শাহের কাজের বিশেষ ধরণ। দিনে ঠাসা কর্মসূচির পর রাত ৯টা থেকে শুরু হয় তাঁর আসল কর্মকাণ্ড।

প্রথম ধাপে: ১০টি লোকসভা কেন্দ্রের স্থানীয় কর্মী ও পরিযায়ী শ্রমিকদের সাথে খোলামেলা আলোচনা।

দ্বিতীয় ধাপে: মধ্যরাত পর্যন্ত জেলার কোর টিমের সাথে বৈঠক।

তৃতীয় ধাপে: আগের দুই স্তরের মতামতের ভিত্তিতে তাৎক্ষণিক নির্বাচনী কৌশল বা ‘Action Plan’ তৈরি।

তৃণমূল স্তরে ‘নীরব’ যোগাযোগ:
সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, শাহ কেবল নিজের দলের কর্মীদের সঙ্গেই নয়, স্থানীয় অভাব-অভিযোগ বুঝতে এবং এলাকার রাজনৈতিক পালস মাপতে তৃণমূল স্তরের কর্মীদের সাথেও সরাসরি বা পরোক্ষভাবে যোগাযোগ রাখছেন। কোনো সমস্যা নজরে এলে দিল্লির ‘চাণক্য’ তা তৎক্ষণাৎ সমাধানের নির্দেশ দিচ্ছেন।

বাকি ৩ শহর: পরবর্তী টার্গেট শিলিগুড়ি-বালুরঘাট:
দুর্গাপুর ও খড়গপুরের বৈঠক শেষে এবার স্বরাষ্ট্রমন্ত্রীর গন্তব্য শিলিগুড়ি, বালুরঘাট এবং হুগলি। বিজেপি নেতাদের মতে, শাহের এই দীর্ঘ বৈঠকগুলো কোনো শোরগোল ছাড়াই হাইকমান্ডের কাছে গ্রাউন্ড রিয়ালিটি পৌঁছে দিচ্ছে। একদিকে দিল্লির সংসদীয় কাজ, অন্যদিকে বাংলার জেলাগুলোতে রাত্রিযাপন— এই জোড়া ফলায় বাংলা দখলই এখন অমিত শাহের পাখির চোখ।