বড় ঘোষণা! এপ্রিলের বেতন ও পেনশনের দিনক্ষণ জানাল অর্থদপ্তর, তবে কি বাড়ল ডিএ?

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA) নিয়ে উত্তজনা তুঙ্গে। গত ৫ ফেব্রুয়ারি বাজেট পেশের সময় রাজ্য সরকার ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও, তা কার্যকর হওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এপ্রিল মাস পড়ে গেলেও এখনও পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কর্মীরা।
এরই মধ্যে এপ্রিল মাসের বেতন (Salary) এবং পেনশন প্রদানের চূড়ান্ত সময়সূচী প্রকাশ করল রাজ্য অর্থ দপ্তর। ট্রেজারি থেকে অর্থ বন্টনের নির্দিষ্ট দিনক্ষণ সামনে আসতেই শুরু হয়েছে নতুন চর্চা।
কবে ঢুকবে বেতন? দেখে নিন তালিকা
অর্থ দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ই-বন্টন (e-Bantan) এবং WBIFMS পোর্টালের মাধ্যমে নির্দিষ্ট দিনে বেতন পৌঁছে যাবে কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এক নজরে দেখে নিন কোন স্তরের কর্মীরা কবে টাকা পাবেন:
রাজ্য সরকারি কর্মী: ২৯ এপ্রিল।
পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি ও কর্পোরেশন: ৩০ এপ্রিল।
লাইব্রেরি কর্মী: ৩০ এপ্রিল।
স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী (সরকারি সাহায্যপ্রাপ্ত): ৩০ এপ্রিল।
পেনশন ভোগী: ২ মে।
স্টাইপেন্ড ও সাম্মানিক প্রাপক: ২ মে।
ডিএ (DA) নিয়ে বর্তমান পরিস্থিতি কী?
বাজেটে ঘোষণা করা হয়েছিল যে, ১ এপ্রিল থেকেই ৪ শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। নতুন ৪ শতাংশ যুক্ত হলে তা বেড়ে দাঁড়াবে ২২ শতাংশে।
বিশেষ দ্রষ্টব্য: বেতন প্রদানের দিনক্ষণ চূড়ান্ত হলেও, বর্ধিত ৪ শতাংশ ডিএ-র বিজ্ঞপ্তি নিয়ে এখনও নবান্ন থেকে কোনো সবুজ সঙ্কেত মেলেনি। ফলে এপ্রিলের বেতনে এই বর্ধিত টাকা যোগ হবে কি না, তা নিয়ে ধন্দ কাটেনি।
ডিএ মামলা বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন। একদিকে আইনি লড়াই, অন্যদিকে রাজ্য সরকারের বিজ্ঞপ্তির অপেক্ষা— সব মিলিয়ে এপ্রিল মাসের শেষে সরকারি কর্মীদের নজর এখন স্যালারি স্লিপের দিকে।