কাজ চাই কাজ দিন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘আর্জি ’ করে ট্রোলড হলেন রুদ্রনীল

সম্প্রতি বাংলা সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা সফরে আসা কেন্দ্রিয় মন্ত্রীর কাছে এবার কাজের জন্য আৱেদন করে বসলেন অভিনেতা তথা বিজেপি সদস্য রুদ্রনীল ঘোষ। তার দাবি তিনি টলিউডে কাজ পাচ্ছেন না অনেকদিন হলো তাই তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কাজ চাইলেন।

বাংলা সফরে এসে দুইদিন ধরে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে এসে তিনি শুক্রবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে ডেকেছিলেন বিজেপির সাংগঠনিক বৈঠক। আর সেই বৈঠকেই রুদ্রনীল বলেন রোজগার বন্ধ হয়ে গিয়েছে তাঁদের। কেন্দ্রীয় সরকারের ফিল্ম ও অন‍্যান‍্য কমিটির সঙ্গে যুক্ত হওয়ার ব‍্যবস্থা করুন শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে এহেন আবেদনে অবাক ও অপমানিত বোধ করছেন অভিনয়ের সাথে যুক্ত থাকা বিভিন্ন শিল্পীরা। তারা নেট দুনিয়ায় কড়া নিন্দা করছে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য থেকে জানা যায় যে এখন অনেক কমে গেলেও আগে টলিউডের অনেক শিল্পীই যোগ দিয়েছিলেন বিজেপিতে। তবে কেউ এভাৱে কাজের জন্য আবেদন জানাননি। আর এই আর্জি জানিয়ে রুদ্রনীল বিজেপির অন্দরে হাসির খোরাক হয়েছেন বলে সূত্রের খবর। সেই সাথে সাংগঠনিক বৈঠকে কাজের আর্জি জানানো অপমান জনক বলেই দাবি করেছেন অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *