সোনার দামে আগুনের ছোঁয়া! ১ লক্ষের গণ্ডি পেরিয়ে আকাশছোঁয়া হলুদ ধাতু, মাথায় হাত মধ্যবিত্তের

ফের সোনার দাম ঊর্ধ্বমুখী। এর ফলে মধ্যবিত্তের পকেটে টান পড়তে শুরু করেছে। সামনেই বিয়ের মরসুম, আর এই সময়েই হলুদ ধাতুর দর আকাশ ছুঁয়েছে। বর্তমানে সোনার দাম এক লক্ষের গণ্ডি পার করে যাওয়ায় সাধারণ মানুষের কাছে গয়না কেনা এখন স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতার সরাসরি প্রভাব পড়ছে সোনার দামের ওপর। সঞ্চয় হোক কিংবা অলঙ্কার—বাঙালির জীবনে সোনার গুরুত্ব অপরিসীম। তাই আজ দোকানে যাওয়ার আগে দেখে নিন ১৪ এপ্রিল ২০২৬-এর লেটেস্ট গোল্ড রেট।
আজকের সোনার দাম (Gold Price Today):
২২ ক্যারেট (হলমার্ক): ১ গ্রাম সোনার দাম ১৪,৩৮০ টাকা। অর্থাৎ ১০ গ্রামের দাম ১,৪৩,৮০০ টাকা।
২৪ ক্যারেট (পাকা সোনা): ১ গ্রামের দাম ১৫,১৩০ টাকা। অর্থাৎ ১০ গ্রাম পাকা সোনার জন্য আপনাকে দিতে হবে ১,৫১,৩০০ টাকা।
২৪ ক্যারেট (পাকা সোনার বাট): ১ গ্রাম বাটের দাম ১৫,০৫৫ টাকা এবং ১০ গ্রামের দাম ১,৫০,৫৫০ টাকা।
সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। আজ ১ কেজি খুচরো রুপো কিনতে আপনাকে গুণতে হবে ২,৩৯,৬০০ টাকা। আর ১০০ গ্রাম রুপোর বাটের দাম দাঁড়িয়েছে ২৩,৯৫০ টাকায়। বিশেষজ্ঞদের মতে, সোনার ক্যারেট যত কমবে তাতে খাদের পরিমাণ তত বাড়বে। সঞ্চয়ের জন্য যারা সোনা কেনেন, তারা সাধারণত ২৪ ক্যারেট পাকা সোনাই পছন্দ করেন। তবে বর্তমান বাজারে যে হারে দাম বাড়ছে, তাতে মধ্যবিত্তের দুশ্চিন্তা কমার কোনও লক্ষণ নেই।