আলিয়াকে চুমু খাওয়ার সময় ভীষণ বোরিং লেগেছিলো: সিদ্ধার্থ

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে চুমুতে ভরিয়ে দিয়েছিলেন কিন্তু উপভোগ করতে পারেননি। বরং তার বদলে আরেক অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ঠোঁটে ঠোঁট রাখার তার বড্ড সাধ। সে আর কেউ নন, খাস বলিউডেরই এক তরুণ তুর্কি! জানেন তিনি কে?

তিনি সিদ্ধার্থ মলহোত্র। আলিয়া ভাটের প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র নায়ক। সে ছবিতেই মহেশ ভাটের কন্যার সঙ্গে তার গভীর চুম্বন দৃশ্য সাড়া ফেলেছিলো অনুরাগী মহলে। আলিয়া তখন বাস্তবেও তারই প্রেমিকা। অথচ খোদ নায়কের নাকি দাবি, আলিয়াকে চুমু খেতে ভীষণ বোরিং লেগেছিলো আমার।

পরবর্তীতে এক সাক্ষাৎকারেই এ কথা বলেছেন সাম্প্রতিক বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

তা হলে কাকে চুমু খেতে সাধ জাগে সিদ্ধার্থের? সাক্ষাৎকারে সে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিলো তাকেই। সটান উত্তর আসে— ‘‘দীপিকা পাড়ুকোন। ওর ঠোঁটে ঠোঁট রাখতে চাই। ভীষণ উপভোগ করবো সেই চুম্বন!’’

কিন্তু আলিয়া তো তারই প্রেমিকা ছিলেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র সময়ে। তা হলে তাকে চু্ম্বনে এতো অনীহা কেন সিদ্ধার্থের? তারও ব্যাখ্যা দিয়েছেন নায়ক নিজেই।

বলেছেন, আসলে শুটিংয়ে চুমুর মহড়া দেওয়াটাই খুব অদ্ভুত লেগেছিলো আমাদের। নিজেদের ঠোঁট, মাথা, নাক কোথায় থাকবে, সবটাই অন্য কেউ ঠিক করে দিচ্ছে। বুঝতে পারিনি চুমু খাওয়াটাই এতো কঠিন হয়ে দাঁড়াবে!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *