BigNews: মদের আসরে কথা কাটাকাটি, বন্ধুকে পিটিয়ে হত্যা করলো বন্ধু!

মদের আসরে সামান্য কথা কাটাকাটি। তার জেরে পিটিয়ে হত্যা করা হয় প্রতিবেশীকে। মৃতের নাম পশুরাম লোহার। ঘটনাটি ঘিরে উত্তেজনা বিরাজ করছে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে। তবে এরই মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, বেশ কিছু দিন আগে শান্তিনিকেতন থানা এলাকার বাগানপাড়া গ্রামে মদের আসরে ছোটখাটো ঝামেলা হয়। সেখান থেকে ঝগড়া, হাতাহাতি। অভিযোগ রয়েছে ঝগড়ার সময়ে পশুরাম লোহারকে লাঠি দিয়ে পেটানো হয়।

এরপর গুরুতর আহত অবস্থায় পশুরামকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বোলপুর থেকে বর্ধমান মেডিকেল কলেজে ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেও তার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। চিকিৎসকরা কিছু শারীরিক পরীক্ষা করে কলকাতায় নিয়ে যাওয়ার কথা বলেন।

পরে পশুরামের বাড়ির সদস্যরা তাকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সেদিন বেদম মারের জেরেই প্রাণ হারাতে হলো পশুরামকে।

এদিকে শান্তিনিকেতনে থানায় অভিযোগ দায়ের করেছে তার পরিবার। বৃহস্পতিবার রাতে বাগানপাড়া গ্রামের অভিযুক্ত সন্দেহে সম্রাট হাসদাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ৩০৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *