OMG! ১৫০ মিটার গভীর খাদে পড়া তরুণকে যেভাবে বাঁচালো হাতঘড়ি, জেনেনিন সেই রোমহর্ষক ঘটনা
পাহাড় থেকে নামার সময় পা পিছলে সোজা গভীর গর্তে পড়ে যান পেছনে থাকা তরুণ। সঙ্গীরা যে যার মতোই পাড়ি দেন গন্তব্যে। জীবনের আশা যখন শেষ মনে হচ্ছে তখন হাতে থাকা ঘড়ির সহায়তা নিলেন তিনি। এতে গর্তে পড়ে মৃত্যুর হাত থেকে বেঁচে যান এ তরুণ।
ভারতের মহারাষ্ট্রের ভিসাপুর দুর্গে এ ভয়াবহ ঘটনা ঘটে।
জানা গেছে, মোবাইল হিসেবে অনেকেরই পছন্দের তালিকার শীর্ষে থাকে আইফোন। সেই তরুণেরও পছন্দের তালিকায় ছিল আইফোন। তাই একটি আইফোন কিনেছিলেন। কিন্তু সেটি তার সঙ্গে ছিল না। তবে তার হাতে ছিল ‘অ্যাপল ওয়াচ।’
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যানুযায়ী, চার বন্ধু একসঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন পাহাড়ে। নীলেশ নামে তাদের মধ্যে একজন পা পিছলে পাহাড় থেকে প্রায় ১৫০ মিটার গভীরে খাদে পড়ে যান। অন্য বন্ধুরা কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না।
১৫০ মিটার গভীর খাদে পড়ে যাওয়া নীলেশের হাতে ছিল অ্যাপল ওয়াচ। এর সাহায্যেই পরিবার ও অন্যান্য বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। খবর পেয়ে পরিবারের লোকজন ও বন্ধুরা খবর দেন উদ্ধারকারীদের। উদ্ধারকারীরা সঙ্গে সঙ্গে নীলেশকে উদ্ধার করেন।
খাদে পড়ে যাওয়া ঐ তরুণ জানান, পাহাড় চূড়ায় ওঠার সময় কোনো সমস্যা হয়নি। তবে ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় সড়ক পিচ্ছিল হয়ে গিয়েছিল। খাদে পড়ে গেলেও গাছের ঝরা পাতার পুরু স্তরে আটকে গিয়েছিলাম আমি।